Tuesday, May 19, 2026

মুঘলের পর এবার CBSC থেকে বাদ ডারউইন! উদ্বিগ্ন শিক্ষকমহল

Date:

Share post:

ইতিহাস বই থেকে মুঘল যুগ মুছে দেওয়ার পর এবার বিজ্ঞান বই থেকে ছাঁটাই হলেন ডারউইন(Darwin)। সিবিএসই(CBSE) বোর্ডের দশম শ্রেণির পাঠ্যক্রম থেকে মুছে দেওয়া হল চার্লস ডারউইনের(Charles Darwin) বিবর্তনবাদ। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। মোদি সরকারের(Modi government) এহেন শিক্ষা নীতির প্রতিবাদে সরব হল শিক্ষা মহল। ইতিমধ্যেই দেশের বিজ্ঞানী, বিজ্ঞান শিক্ষক এবং বিশেষজ্ঞেরা খোলা চিঠি দিয়ে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এনসিইআরটি-এর(NCERT) তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিবিএসই বোর্ডের দশম শ্রেণির বই থেকে বিবর্তনবাদের অধ্যায় সরিয়ে ফেলার। এর প্রতিবাদে দেশের নানা প্রান্ত থেকে একজোট হয়েছে বিজ্ঞান মহল। তাদের তরফে জানানো হয়েছে, ছাত্রছাত্রীদের বিজ্ঞানের বোধ গড়ে তোলার জন্য বিবর্তন বিষয়ক জ্ঞান জরুরি। তা না থাকলে তাদের বিজ্ঞান শিক্ষায় খামতি থেকে যাবে। এ ভাবে শিক্ষায় বঞ্চনা ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতারণার সামিল বলেও উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞেরা।

এর পাশাপাশি ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি’ নামে দেশের একটি স্বেচ্ছাসেবী বিজ্ঞান সংগঠনের তরফে এনসিইআরটি-র উদ্দেশে খোলা চিঠি পাঠানো হয়েছে ডারউইনবাদ ফেরানোর দাবিতে। যেখানে স্বাক্ষর করেছেন ১৮০০ বিজ্ঞানী, বিজ্ঞান শিক্ষক এবং বিশেষজ্ঞরা। ওই চিঠিতে বলা হয়েছে, ‘‘বিবর্তনের জ্ঞান শুধু বিজ্ঞান নয়, আমাদের চারপাশের পৃথিবীটাকে বোঝার জন্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞান এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন দিকগুলি বুঝতে, সিদ্ধান্ত নিতে ডারউইনের তত্ত্ব কার্যকরী।’’

অন্যদিকে এই ঘটনায় বিজেপি সরকারের দিকে অভিযোগের আঙুল তুলে বিরোধীদের দাবি, বিজেপি গোমূত্র, গোবরে আস্থা রাখা বিজেপি চিরকাল ডারউইন, নিউটনের মতো বিজ্ঞানীদের আবিষ্কারকে ভুল দাবি করে চিরকাল অপবিজ্ঞানের ব্যাখ্যা দিয়ে এসেছে। তাদের এহেন কর্মকাণ্ডে আশ্চর্য হওয়ার মতো কিছু নেই।

আরও পড়ুন- লাল-হলুদে লোবেরার আসা নিয়ে চলছে জল্পনা, বিকল্প কোচের সন্ধান শুরু ইস্টবেঙ্গলের

Related articles

পড়লেই ডাক্তার! নিট কেলেঙ্কারির মাথায় ‘মোটেগাঁওকর স্যারের ক্লাস’

নিট (NEET) কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি। ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআইয়ের (CBI) জালে বিখ্যাত কোচিং...

পুনর্নির্বাচনের আগে আজ ফলতায় প্রচারে শুভেন্দু 

বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll) । মঙ্গলবার প্রচারের শেষ দিনে সেখানে প্রায় ১৫ কিলোমিটার দূরে রোড শো করবেন...

লাইনচ্যুত উজ্জয়িনী এক্সপ্রেসের ৩টি কামরা

আরও একবার প্রশ্নের মুখে ভারতীয় রেলে যাত্রী সুরক্ষা! রাজধানীর অগ্নিকাণ্ডের রেশ কাটার আগেই এবার ঋষিকেশের যোগ নগরী রেল...

পার্ক সার্কাসে অশান্তির ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত ফরিদুল!

নতুন সরকারের বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতার পার্ক সার্কাসে বিক্ষোভ-অশান্তির ঘটনায় গ্রেফতার অন্যতম মূল অভিযুক্ত...