Tuesday, February 24, 2026

১০ লক্ষ চাকরি, ক্ষমতায় এলেই NRC! কর্নাটকের ভোটবাজারে গালভরা প্রতিশ্রুতি বিজেপির

Date:

Share post:

বছরে দু কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদি। যা আজও পূরণ হয়নি। পাশাপাশি সিএএ-এর প্রতিশ্রুতি খাতাবন্দি হয়ে পড়ে রয়েছে। তবে ভোটবাজারে মানুষকে বোকা বানাতে রাজনীতিতে প্রতিশ্রুতির খই ফোটানো বন্ধ নেই। কর্নাটকে পদ্ম ফোটাতে সোমবার ফের গালভরা প্রতিশ্রুতি দিল গেরুয়া শিবির। তালিকায় একদিকে যেমন রয়েছে ১০ লক্ষ চাকরি অন্যদিকে আবার এনআরসির প্রতিশ্রুতি দেওয়া হল বিজেপির নির্বাচনী ইস্তেহারে। সোমবার বেঙ্গালুরুতে গিয়ে এই ইস্তেহার প্রকাশ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

সোমবার বিজেপির প্রকাশিত ইস্তেহারে বলা হয়েছে, অনুপ্রবেশকারীদের রুখতে ক্ষমতায় এলে এনআরসি চালু করা হবে কর্নাটকে। পাশাপাশি দরিদ্র সীমার নিচে থাকা পরিবারগুলিকে মাসিক রেশন ও বছরে বিনামূল্যে তিনটি গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। তপসিলি মহিলাদের জন্য শুরু হবে ফিক্সড ডিপোজিট স্কিম। এছাড়াও অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পাশাপাশি উৎপাদন শিল্পে ১০ লক্ষ চাকরি তৈরির প্রতিশ্রুতি দিয়েছে গেরুয়া শিবির। বিজেপির ইস্তেহার প্রসঙ্গে বিরোধীদের দাবি, বিজেপির প্রতিশ্রুতি শুধু মুখের কথা দীর্ঘদিন ধরে একের পর এক প্রতিশ্রুতি দিয়ে চলেছে তা সে ১৫ লক্ষ টাকাই হোক বা বছরেরও কোটি চাকরি। ক্ষমতার আগে প্রতিশ্রুতি মানুষ ফুলিয়ে মানুষকে বোকা বানানো ওদের চিরকালের স্বভাব। এই ইস্তেহারও তার ব্যতিক্রম।

তবে বিজেপি নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেও কংগ্রেসের তরফে আনুষ্ঠানিকভাবে এখনও কোনও ইস্তেহার প্রকাশ করা হয়নি। তবে দলের তরফে প্রচারে আগেই জানিয়ে দেওয়া হয়েছে ক্ষমতায় এলে মহিলাদের মাসিক ২০০০ টাকা ভাতা ও বেকার স্নাতকদের ৩ হাজার টাকা দেবে কংগ্রেস সরকার।

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...