Thursday, May 14, 2026

কুন্তলের চিঠি সংক্রান্ত মামলায় তদন্তে সহযোগিতা করবেন অভিষেক, আদালতে সময় চেয়ে আবেদন

Date:

Share post:

নিয়োগ দুর্নীতির অভিযোগে ধৃত কুন্তল ঘোষের (Kuntal Ghosh) চিঠি সংক্রান্ত মামলায় তদন্তে সহযোগিতা করবেন TMC সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তবে, ঘোষিত কর্মসূচিতে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই কারণে আদালতের সময় চেয়ে আবেদন জানিয়েছেন তাঁর আইনজীবী।

কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguli) পর্যবেক্ষণের প্রেক্ষিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হন অভিষেক। তার জেরে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দুটি মামলা সরিয়ে বিচারপতি সিনহার বেঞ্চে পাঠানো হয়। সেই মামলার শুনানিতেই এদিন বিচারপতি অমৃতা সিনহা বলেন, তদন্তের প্রয়োজনে তৃণমূল সাংসদকে মামলায় পার্টি করা হোক।

এই প্রসঙ্গে এজলাসে বিচারপতি অমৃতা সিনহা (Amrita Sinha) বলেন, ”যেকোনও কাউকে জিজ্ঞাসাবাদ করতেই পারে তদন্তকারী সংস্থা। এতে অসুবিধা কোথায়?” অভিষেকের পক্ষ থেকে আইনজীবী জানান, তদন্তে সহযোগিতা করবেন তৃণমূল সাংসদ। কিন্তু তৃণমূলের ঘোষিত কর্মসূচিতে দুমাস রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরছেন। সুতরাং তাঁকে সময় দেওয়া হোক বলে আবেদন জানানো হয়। ১২ মে এই মামলার পরবর্তী শুনানি।

 

 

 

 

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...