Wednesday, May 13, 2026

বিরাট-অনুষ্কাকে জার্সি উপহার ম‍্যানসিটির

Date:

Share post:

আগামিকাল ওভালে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল। ফাইনালে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। সেই প্রস্তুতিতে ব‍্যস্ত টিম ইন্ডিয়া। তবে এরই মাঝে শনিবার এফএ কাপের ফাইনাল ম‍্যাচ দেখতে গিয়েছিলেন বিরাট কোহলি, অনুষ্কা শর্মা, শুভমন গিল। ম্যাচ শেষে বিরাট এবং অনুষ্কাকে বিশেষ জার্সি উপহার দেয় ম‍্যাঞ্চেস্টার সিটি। এদিন ম‍্যানসিটির তরফে একটি ভিডিও ছাড়া হয় যেখানে বিরাট ও অনুষ্কা দুজনেই ফাইনাল দেখতে এসে তাদের অসাধারণ অনুভূতির কথা বলেন।

ভিডিওতে দেখা যায়, অনুষ্কা শর্মা বলেন,” অসাধারণ অনুভূতি। ফুটবল খেলায় এই ধরনের আবেগ অতুলনীয়। আমি এল ক্লাসিকো দেখেছি এর আগে।”

এরপরই বিরাট বলেন,” আমরা পাঁচ মিনিট দেরিতে পৌঁছে দেখি ম‍্যানসিটি ১-০ গোলে এগিয়ে গিয়েছে, তাই আমরা গোলটি দেখতে পাইনি। আমি এর আগে প্রাক-মরশুমের ম্যাচ খেলার জন্য ফুটবল স্টেডিয়ামে গিয়েছিলাম।”

এরপরই বিরাটকে জিজ্ঞাসা করা হয় ক্রিকেট ও ফুটবল ম্যাচের মধ্যে কী পার্থক্য? এই নিয়ে কোহলি বলেন, “আপনারা ফুটবল খেলায় যা অনুভব করেন আমরাও ক্রিকেট ম্যাচে একই অনুভব করি। উদাহরণ হিসাবে বলতে পারি, বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচে এই ধরনের পরিবেশ থাকে।”

আরও পড়ুন:WTC ফাইনালের আগে চোট পেলেন ভারত অধিনায়ক, করতে পারলেন না অনুশীলন

 

 

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...