Thursday, May 14, 2026

হাঁটুর অপা.রেশন শেষ, কেবিনে দেওয়া হল মুখ্যমন্ত্রীকে

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের প্রচার সেরে জলপাইগুড়ি থেকে ফেরার পথে কপ্টার দুর্ঘটনার মুখে পড়েন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হাঁটুতে চোট পেয়ে উত্তরবঙ্গ থেকে সোজা কলকাতার SSKM হাসপাতালে চিকিৎসা করাতে যান মুখ্যমন্ত্রী (CM)। সেখানে ফিজ়িক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের (Department of Physical Medicine and Rehabilitation)প্রধান চিকিৎসক রাজেশ প্রামাণিক (Rajesh Pramanik) এবং রেডিয়োলজির প্রধান চিকিৎসক অর্চনা সিং-এর পর্যবেক্ষণে চিকিৎসা শুরু হয়। তাঁকে পরীক্ষা করে চিকিৎসকেরা একটি মাইক্রো সার্জারির কথা বলেন। সেইমতো আজ বৃহস্পতিবার দুপুর পৌনে দুটো নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বের হয় মুখ্যমন্ত্রীর গাড়ি। মিনিট পনেরোর মধ্যে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital)পৌঁছন মুখ্যমন্ত্রী। তাঁকে প্রথমে ইউসিএম ভবনে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল চত্বরে প্রবেশের সময় তাঁকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। কিছু প্রাথমিক পরীক্ষার পরই ওটি তে নিয়ে যাওয়া হয় মুখ্যমন্ত্রীকে। বিকেল সাড়ে ৫টা নাগাদ জানা যায় যে হাঁটু থেকে সাইনোভিয়াল ফ্লুইড নির্গত করার প্রক্রিয়া শেষ হয়েছে। এরপরই উডবার্ন ব্লকের সাড়ে ১২ নম্বর কেবিনে দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)।

উত্তরবঙ্গে হেলিকপ্টার দুর্যোগের মধ্যে পড়ার পর চপার থেকে নামতে গিয়ে বাঁ হাঁটুতে ও কোমরে ফিমার বোনে চোট পেয়েছিলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তাঁর “হাঁটু স্ম্যাশ হয়ে গেছে, লিগামেন্ট ও টিস্যু ছিঁড়েছে।” এরপর বাড়িতে ফিজিওথেরাপি চলে, এবং ডাক্তারদের পরামর্শ মতো আজ ৬ জুলাই হাসপাতালে ভর্তি হন মমতা। এসওপি অনুযায়ী, ফ্লুইড বের করার পর অন্তত ২৪ ঘণ্টা হাসপাতালেই পর্যবেক্ষণে থাকা উচিত। যদিও মুখ্যমন্ত্রী হাসপাতালে থাকবেন কি না, তা এখনও স্থির হয়নি। এদিন সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে হাসপাতালে যান অভিষেক।

 

Related articles

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...