Saturday, March 14, 2026

রাজ্যপালের নিয়োগ নিয়ে সন্ময়ের সেম-সাইড! ভুলে গিয়েছেন কোন দলে!

Date:

Share post:

“রাজ্যপালকে যাঁরা নিয়োগ করেছেন তাঁদেরও এই মৃত্যুমিছিলের দায় নিতে হবে”- এই মন্তব্য কোনও তৃণমূল (TMC) বা অ-বিজেপি (BJP) নেতার নয়, খোদ তৎকাল বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের (Sanmoy Benarjee) নিজের ফেসবুক (FaceBook) ওয়ালে এই পোস্ট করেছেন। কেন্দ্রের বিজেপি সরকারই রাজ্যপালকে নিয়োগ করেছেন। তাহলে, বিজেপি নেতার মতে, তাঁর দলকেই এই দায় নিতে হবে! রাজনৈতিক মহলের মতে, চরম হতাশা থেকেই এই মন্তব্য করেছেন সন্ময়।

সন্ময় বন্দ্যোপাধ্যায় কোন দলে? এই নিয়ে রীতিমতো কুইজ কনটেস্ট হতে পারে। বাম জমানায় নির্দল হিসেবে কাউন্সিলর। তার পরে তৃণমূল জমানায় কংগ্রেস। কংগ্রেস যখন বঙ্গে সাইনবোর্ড, তখন সন্ময় বিজেপি। অর্থাৎ স্রোতের বিপরীতে থেকে প্রাসঙ্গিক থাকার চেষ্টা। এই কারণেই বিভিন্ন সময় ক্ষমতাসীন দলের বিরোধিতা করেন তিনি। কিন্তু বাংলার মানুষের সমস্যা নিয়ে তাঁকে কেউ কোনও দিন সরব হতে দেখেননি। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে ঘটা করে বিজেপিতে যোগ দেন সন্ময়। কিন্তু গেরুয়া শিবিরে তেমন কল্কে পান না তিনি। বঙ্গ বিজেপির বড়-মেজো-ছোট কোনও নেতার সারিতেই তাঁকে কেউ গণ্য করেন না। ফলে সন্ময় চরম হতাশ!

পঞ্চায়েত ভোটে কমিশনের দরজায় লাথি মেরে ভেসে থাকার চেষ্টা করেন শুভেন্দু অধিকারী। ইতিউতি বাইট দেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা। কিন্তু সন্ময়কে কেউ ডাকে না। তাই এবার সেম সাইড গোল করেই খবরের থাকার চেষ্টা তৎকাল বিজেপি নেতার। কমিশনের বিরুদ্ধে সরব হলেও বিজেপি-র কেউ রাজ্যপালকে কাঠগড়ায় তোলেননি। উল্টে তাঁর অতিসক্রিয়তায় খুশি বঙ্গের গেরুয়া শিবির। সেখানে শুরু সিভি আনন্দ বোসকে (CV Anand Bose) কাঠগড়ায় তোলাই নয়, তাঁকে নিয়োগ করা মোদি সরকারকেও নিশানা করলেন সন্ময়। তাহলে কী ফের স্কোয়ার ওয়ানে অর্থাৎ নির্দলে ফিরবেন তিনি! এটাই এখন দেখার।

 

 

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...