Thursday, May 14, 2026

প্রভিডেন্ট ফান্ডের টাকা পেতে আর দেরি নয়! রাজ্যের নয়া উদ্যোগে খুশি সরকারি কর্মীরা

Date:

Share post:

প্রভিডেন্ট ফান্ডের (Provident Fund) টাকা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করতে বড় উদ্যোগ রাজ্য সরকারের (Govt of West Bengal)। এবার থেকে সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-অশিক্ষক কর্মী এবং পুরসভা ও পঞ্চায়েত কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের খুঁটিনাটি বিষয়গুলি রাজ্য সরকারের আইএফএমএস (IFMS) পোর্টালের আওতায় আনা হচ্ছে। আর সেকারণেই শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় স্বশাসিত সংস্থার কর্মীদের দ্রুত পিএফ পরিচালনার অনলাইন ব্যবস্থা চালু করতে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের অর্থ দফতর।

বর্তমানে সরকারি বিভিন্ন দফতরের কর্মীদের পিএফ এই পোর্টালের মাধ্যমে পরিচালিত হয়। তবে নতুন ব্যবস্থায় পিএফের টাকা একদিকে যেমন দ্রুত মিলবে, তেমনি পরিচালন ব্যবস্থায়ও স্বচ্ছতা আসবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এখন সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মী, স্বশাসিত সংস্থার কর্মীরা পিএফের টাকা জমা ও সুদের বার্ষিক হিসাবপত্র অনেক সময় ঠিকমতো পান না বলে অভিযোগ। এই বিষয়টি আইএফএমএস ব্যবস্থার মধ্যে চলে এলে অর্থবর্ষের শেষে অনলাইনে পোর্টাল থেকে পুরো হিসাবটাই তাঁরা হাতের মুঠোয় পেয়ে যাবেন বলে খবর।

অন্যদিকে, এই কর্মীদের পিএফ পরিচালন ব্যবস্থা ডিরেক্টরেট অব পেনশন, প্রভিডেন্ট ফান্ড ও গ্রুপ ইন্সিওরেন্স করে থাকে। সরকারি গ্রুপ ডি কর্মীদের পিএফ দেখভাল করে এই ডিরেক্টরেট। সরকারি দফতরের গ্রুপ এ, বি এবং সি শ্রেণির কর্মীদের পিএফ দেখভাল করে সিএজি। সরকারি দফতরের গ্রুপ ডি শ্রেণির কর্মীদের পিএফ এখন আইএফএমএস-এর আওতায় রয়েছে। এই ব্যবস্থা এবার এবার শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার কর্মীদের ক্ষেত্রেও কার্যকর হবে।

 

 

Related articles

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...