Sunday, May 3, 2026

‘সমস‍্যা মিডল অর্ডারে, যুবরাজের পর চার নম্বরে দলকে কেউ ভরসা দিতে পারেনি’ : রোহিত

Date:

Share post:

৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপের আসর। এই হাইভোল্টেজ টুর্নামেন্টে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া টিম ইন্ডিয়া। দীর্ঘদিন ধরে আইসিসির কোন ট্রফি নেই ভারতের ঝুলিতে। এবার সেই খরাই কাটাতে মরিয়া রোহিত শর্মারা। তবে বিশ্বকাপের আগে দলের মহা সমস্যা সামনে নিয়ে ভারত অধিনায়ক। এদিন মুম্বইয়ে এক অনুষ্ঠানে রোহিত বলেন, মিডল অর্ডারে ধারাবাহিক ক্রিকেটার পায়নি দল। অনেক ব্যাটারকে নিয়েই পরীক্ষা করা হয়েছে। কিন্তু কেউ এখনও দলকে ভরসা দিতে পারেনি।

এই নিয়ে রোহিত বলেন,”  চার নম্বর ব্যাটার আমাদের দীর্ঘ দিনের সমস্যা। যুবরাজ সিং-এর পরে কেউ নিজের জায়গা পাকা করতে পারেনি।”

মাঝে দলকে ভরসা দিয়েছিলেন শ্রেয়স আইয়র। তবে চোটের কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে শ্রেয়স। এই নিয়েও মুখ খোলেন রোহিতের। ভারত অধিনায়কের মতে চোটের ফলে বার বার তাঁদের মিডল অর্ডারে সমস্যা হয়েছে। এই নিয়ে তিনি বলেন, “শ্রেয়স অনেক দিন ধরে চার নম্বরে ভাল ব্যাট করছিল। কিন্তু চোট পেয়ে গেল। বড় চোট পাওয়ায় অনেক দিন বাইরে থাকতে হচ্ছে শ্রেয়স। গত ৪-৫ বছর ধরে এই সমস্যা হয়েছে আমাদের। অনেকে চোট পেয়েছে। ফলে বার বার নতুন ব্যাটারদের খেলাতে হয়েছে। কেউ জায়গা পাকা করতে পারেনি।”

আরও পড়ুন:‘বিশ্বকাপ জিততে কঠোর পরিশ্রম করতে হবে’, কেউ প্লেটে সাজিয়ে দেবে না’ : রোহিত

 

 

 

Related articles

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...

ফলাফল অসম বিধানসভা নির্বাচনের: হিমন্তের ‘ঘৃণা’য় রাশ টানার লড়াই বিরোধীদের

দেশের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে জোরালো আলোচনায় অসম। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘৃণা ভাষণের জেরে বাংলাদেশের কাছে...

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে