Friday, May 8, 2026

বাড়ি ফেরার পথে দু.ষ্কৃতীদের গু.লিতে প্রাণ গেল মহম্মদবাজারের ব্যবসায়ীর! তদন্তে পুলিশ

Date:

Share post:

বাইকে চেপে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা এক ক্রাশার মালিক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ।সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদবাজারে।

আরও পড়ুনঃ“নৃ.শংস-অ.ত্যাচারী বাম-অতিবাম ছাত্র সংসদ”, যাদবপুরে মৃ.ত পড়ুয়ার পরিবারের পাশে টিএমসিপি

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম তাপস দাস (৩২)। বাড়ি বীরভূমের কাপিষ্ঠার কেন্দ্রসড়াই গ্রামে। সোমবার বাইকে চেপে বাড়ি ফেরার পথে তাঁর উপর হামলা চালায় একদল দুষ্কৃতী।ব্যবসায়ীকে লক্ষ্য করে চালানো হয় একের পর এক গুলি। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গেই এলাকা থেকে চম্পট দেয় ওই দুষ্কৃতীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ক্রাশার মালিকের দেহ উদ্ধার করে। দেহটিকে ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা এই নৃশংসভাবে ক্রাশার মালিককে গুলি করল তা এখনও স্পষ্ট পুলিশের কাছে স্পষ্ট নয়।ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

 

Related articles

সমাজমাধ্যমে শক্তি কাপুরের মৃত্যুর খবর! কড়া পদক্ষেপের পথে অভিনেতা

ফের বিনোদন জগতের বর্ষীয়ান এক অভিনেতার মৃত্যুর ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার সকালে হঠাৎ করে জানা যায় বলিউড...

মাধ্যমিক পরীক্ষায় সফলদের অভিনন্দন মমতা-অভিষেকের

পরীক্ষার ৮৪ দিনের মাথায় শুক্রবার প্রকাশিত হল এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik Exam Result)।  পাশের হার ৮৬.৮৩ শতাংশ।...

ইরান শীঘ্রই কোনও চুক্তিতে সম্মত না হলে কঠোর হামলা: যুদ্ধবিরতি লঙ্ঘন করে হুঙ্কার আমেরিকার

যুদ্ধবিরতি লঙ্ঘন। ফের যুদ্ধ শুরু আমেরিকা-ইরানের। দুই পক্ষই একে অপরের উদ্দেশে গোলাগুলি চলছে। হরমুজ প্রণালীর কাছেই এই সংঘাতের...

নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তুঙ্গে ব্রিগেডে

শনিবার বাংলায় প্রথমবার সরকার গড়তে চলেছে বিজেপি (BJP Oth Ceremony)। শপথ গ্রহণসভা ঘিরে এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। শপথ...