Monday, June 8, 2026

বৃষ্টিতে লন্ডভন্ড হিমাচল ও উত্তরাখণ্ড! কুলুতে হুড়মুড়িয়ে ভাঙল বহু বাড়ি!একদিনে মৃ*ত ১৩

Date:

Share post:

টানা এবং ধসের বৃষ্টির জেরে নাজেহাল হিমালয়ের দুই রাজ্য হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ড। দুই রাজ্যে বুধবার পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩ জনের। শুধু হিমাচলেই মঙ্গলবার মৃত্যু হয়েছে ১২ জনের। তাঁদের মধ্যে মান্ডি এবং শিমলায় ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে সাত জনের। তিন জনের মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। ডুবে মৃত্যু হয়েছে আরও দু’জনের। অন্য দিকে উত্তরাখণ্ডের পৌড়ীতে বুধবার এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

আরও পড়ুনঃ চাঁদেই বিক্রম-প্রজ্ঞানের মৃ.ত্যু? ফেরার সম্ভাবনা নিয়ে কী বলছেন বিজ্ঞানীরা!
মাঝে সপ্তাহখানেক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও অগস্ট থেকে ফের শুরু হয়েছে মেঘভাঙা বৃষ্টি। আর এর জেরেই রীতিমতো ধ্বংসলীলা চলছে সেখানে। জলের তোড়ে ভেসে যাচ্ছে বারি-ঘর, গাড়ি। ধস নামছে একাধিক এলাকায়। কুলুতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সাতটি বহুতল। মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে যায় সেগুলি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।
হিমাচলের ১২ জেলার মধ্যে শিমলা-সহ ছয়টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। শিমলা, কাংড়া, কুলু, মান্ডি, সোলান এবং সিরমুরে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির তাণ্ডব আরও বাড়বে বলেই চূড়ান্ত সতর্কবার্তা জারি করেছে তারা। অন্য দিকে, শিমলা, সিরমুর, কাংড়া, চম্বা, মান্ডি, হামিরপুর, সোলান, বিলাসপুর এবং কুলু— এই নয় জেলাতে হড়পা বানের সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

 

Related articles

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক...

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...

‘বন্ধু’ আমেরিকার হামলায় ২৪ ভারতীয় নাবিকের প্রাণনাশের আশঙ্কা!

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী আন্তর্জাতিক জাহাজে মার্কিন নৌসেনার আচমকা হামলায় চাঞ্চল্য ছড়ালো। মাদাগাস্কারের ওই জাহাজটিতে মোট ২৪...

ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা, প্রশাসক স্মিতা

মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফার পরে এবার ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা (KMC)। কলকাতা পুরসভার বর্তমান মিউনিসিপ্যাল...