Tuesday, May 12, 2026

তথ্যের হেরফের, ইডির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের লিপস অ্যান্ড বাউন্ডসের

Date:

Share post:

লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ইডির তল্লাশিতে এবার নয়া মোড়। কেন্দ্রীয় এজেন্সি ইডির বিরুদ্ধে এবার লালবাজারের সাইবার পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করল লিপস অ্যান্ড বাউন্ডস কর্তৃপক্ষ। অভিযোগ, তল্লাশি চলাকালীন কোম্পানির কর্মীদের অজ্ঞাতসারে, বেআইনিভাবে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসের কম্পিউটারে ১৬টি এক্সেল ফাইল ডাউনলোড করেছেন ইডির অফিসাররা। যার সঙ্গে লিপস অ্যান্ড বাউন্ডসের কোনও সম্পর্ক নেই। সম্পূর্ণ বেআইনিভাবে কম্পিউটার থেকে তথ্যের হেরফের করায় ইডির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সংস্থার হিসাবরক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায়।

গত সোম ও মঙ্গলবার সুজয় কৃষ্ণ ভদ্রর সংস্থায় লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে টানা ১৮ ঘন্টা তল্লাশি চালিয়েছে ইডি-র গোয়েন্দারা। ইডির দাবি ওই তল্লাশিতে মিলেছে ১ হাজার পাতার নথি, লেজার বুক, ডিজিটাল নথি ও হার্ড ডিস্ক। ইডি সূত্রে খবর, হার্ড ডিস্কে একাধিক কোম্পানির নাম মিলেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, লিপস অ্যান্ড বাউন্ডস এই কোম্পানিগুলির ‘কনসালটেন্সি ফার্ম’ হিসেবে কাজ করত। সংস্থার অভিযোগ, ওই তল্লাশির সময়ই সংস্থার একটি কম্পিউটারে ১৬টি মাইক্রোসফট এক্সেল ডাউনলোড করেন ইডি আধিকারিকরা। সংস্থার কর্মী চন্দনের অভিযোগ, ২১ অগস্ট তল্লাশির সময় ওই কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়েছিলেন ইডির আধিকারিকেরা। সে সময়ই কিছু ফাইল তাঁরা ডাউনলোড করে নেন। সেদিন বিষয়টি কোনওভাবেই খোলসা করেনি কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। এদিন বিষয়টি জানাজানি হয়। এরপরই শুক্রবার ইডির বিরুদ্ধে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’। অভিযোগ করা হয়েছে, বেআইনিভাবে কম্পিউটার থেকে তথ্যের হেরফের করা হয়েছে ইডির তরফে।

Related articles

রাজনীতি মুক্ত ময়দান, দায়িত্ব নিয়েই মেসি কাণ্ডের তদন্ত কী বললেন নিশীথ?

সোমবারই রাজ্যের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। মঙ্গলবার থেকেই কাজ শুরু করে দিলেন রাজ্যের নয়া ক্রীড়া...

বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগে কড়া পদক্ষেপ, সাসপেন্ড বারুইপুর থানার IC-SI

বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ। কড়া পদক্ষেপ রাজ্য পুলিশের (State Police)। সাসপেন্ড দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর (Baruipur) থানার ভারপ্রাপ্ত...

ভিনেশের প্রতি বৈশষ্যমূলক আচরণ, ফেডারেশনকে কড়া চ্যালেঞ্জ সাক্ষীর

প্রত্যাবর্তনের পথে প্রতি পদে বাধা পেতে হচ্ছে ভিনেশ ফোগাটকে (Vinesh Phogat)। সৌজন্যে ভারতীয় কুস্তি ফেডারেশন। নিয়মের বেড়াজালে আটকে...

তিলজলার চামড়ার কারখানায় ভয়াবহ আগুন! মৃত ২, আশঙ্কাজনক আরও

শহরের বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। তিলজলার একটি চামড়ার কারখানায় আগুন লেগে মৃত্যু হলো দুই ব্যক্তির! মঙ্গলবার এক পাঁচতলা...