Wednesday, May 13, 2026

এক ঘণ্টায় শেষ ভারত – পাক ম্যাচ টিকিট! সত্যি না গুজব?

Date:

Share post:

অক্টোবরে শুরু বিশ্ব ক্রিকেটের মহাযুদ্ধ (ICC World Cup 2023)। তার আগে ধাপে ধাপে টিকিট বিক্রি করার কথা ঘোষণা করেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তারাই নির্দেশিকা দিয়েছিল যে ২৯ অগস্ট, সন্ধে ৬টায় ভারত-পাকিস্তান ম্যাচের (Ind vs Pak)টিকিট বিক্রি শুরু হবে। কিন্তু দিনের শেষে কতজন টিকিট কাটতে পারলেন? স্যোশাল মিডিয়ায় (Social media) একরাশ হতাশা আর বিরক্তি ঝরে পড়ল। টিকিটের লাইনে ৬ ঘণ্টা অপেক্ষা করেও নাকি টিকিট পাননি। এমন অভিযোগও করেছেন অনেকেই। যারাই টিকিটের চেষ্টা করেছেন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। এমনকি কিছুটা সময় পরে দেখা যায় ‘ SOLD OUT ‘ লেখা। সত্যিই কি হাইভোল্টেজ ম্যাচের সব টিকিট শেষ?

ভারত বনাম পাক ম্যাচ মানে সেখানে বাড়তি উন্মাদনা থাকবেই। এবার বিশ্বকাপের (WC 2023) লড়াই দেখতে ফ্যানদের ভিড় প্রত্যাশিত। সেই কথা মাথায় রেখে ধাপে ধাপে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হল। টিকিট বিক্রি শুরু হতেই দেখা যায় দ্রুত ওয়েবসাইট ক্র্যাশ করছে। এরপর স্ক্রিনে অপেক্ষারত সময়ের সীমা ক্রমশঃই বাড়তে দেখেন ক্রেতারা। বিরক্তিও একটা সময় পরে সীমা ছাড়ায়।কিছুক্ষণের মধ্যেই ওয়েবসাইটের স্ক্রিনে ভেসে ওঠে, টিকিট সোল্ড আউট। এ যেন শুরুর আগেই শেষ!এরপরই কেউ কেউ এই প্রক্রিয়াকে ‘স্ক্যাম’ বলছেন। এত দ্রুত কী করে টিকিট শেষ হয়ে যায়, কারা টিকিট পেল, এই নিয়েও নানা পোস্ট ঘুরতে থাকে সোশ্যাল মিডিয়ায়।

মঙ্গলবার সন্ধে ৬টায় প্রথম দফার টিকিট বিক্রি শুরু হয়। ঘড়িতে ৭টা বাজার আগেই বিক্রি হয়ে যায় সব টিকিট। তাহলে আর টিকিট মিলবে না? সংস্থার তরফে বলা হয়েছে আইসিসি অন্যতম সহযোগী একটি সংস্থার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্ডিয়া কার্ড বা ইন্টারন্যাশনাল কার্ড যাঁদের রয়েছে, শুধু তাঁরাই প্রথম দিন টিকিট কেনার সুযোগ পেয়েছেন। প্রত্যেক ক্রেতার জন্য দু’টি করে টিকিট বরাদ্দ ছিল। এক ঘণ্টা মধ্যেই এ দিনের সব টিকিট শেষ হয়ে গিয়েছে।

 

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...