Friday, May 22, 2026

এবার প্রতারণার শিকার খোদ ব্যাঙ্ক আধিকারিক! উধাও ২ লক্ষ টাকা

Date:

Share post:

এবার প্রতারণার শিকার হলেন খোদ ব্যাঙ্ক আধিকারিক। অ্যাকাউন্ট থেকে দুই দফায় প্রায় ২ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। এরপরই তমলুক থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যাঙ্ক আধিকারিক।

কর্মসূত্রে তমলুকে বিগত ৬ বছর ধরে বাস করেছেন মহারাষ্ট্রের নাগপুর এলাকার বাসিন্দা শচীনলক্ষ্মণ রাউত। তমলুক শাখার একটি বেসরকারি ব্যাঙ্কের রিলেশনশিপ ম্যানেজার পদে কর্মরত তিনি। জানা যায়, চলতি মাসের ১৯ তারিখ তাঁর ফোনে একটি ফোন আসে। অপরপ্রান্তের ব্যক্তি বলেন, তাঁর ব্যবহৃত দুটি ক্রেডিট কার্ডের লিমিট দ্রুত শেষ হচ্ছে বলে সতর্ক করা হয়। সেই সঙ্গে দুটি ক্রেডিট কার্ডেই বার্ষিক চার্জ লাঘু হচ্ছে বলেও জানানো হয়। কিন্তু তাতেও কোনওভাবেই বিচলিত না হয়ে ব্যাঙ্ক ম্যানেজার ফোন কেটে দেন। এই ঘটনার মাত্র কয়েক মিনিটের মধ্যেই তাঁর মোবাইলে দুটি ওটিপি আসে বলে খবর। মুহূর্তেই তাঁর দুটি ক্রেডিট কার্ড থেকে ৯৯,৫০০ ও ৯০ হাজার করে দুদফায় মোট ১ লক্ষ ৮৯ হাজার ৫০০ টাকা গায়েব হয়ে যায়। এরপরই তমলুক থানার দ্বারস্থ হন তিনি।

আরও পড়ুন- ৪ রাজ্যে নির্বাচনে জয়ের দাবি! I.N.D.I.A নাম নিয়ে ফের মোদিকে ক.টাক্ষ রাহুলের

Related articles

পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ? সাফ জানালেন অভিষেক

“কলকাতা পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ, তারপর আমাকে জিজ্ঞেস করবেন“- ১৮৮/এ হরিশ মুখার্জি রোড ‘শান্তিনিকেতন’ নামের...

বঙ্গভবনে ৪০ সেকেন্ডের সাক্ষাৎ শুভেন্দু-ঋতব্রতর, কী কথা হল!

বঙ্গভবনে হঠাৎ দেখা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) ও উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক (TMC MLA) ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের...

‘সবার জন্য রেশন’ নীতিতে ইতি! ‘স্বচ্ছল ‘উপভোক্তাদের কার্ড ফেরত দেওয়ার আবেদন খাদ্যমন্ত্রীর

তৃণমূল জমানার 'সবার জন্য রেশন' নীতিতে কার্যত ইতি টানার ইঙ্গিত দিল নতুন বিজেপি সরকার। আর্থিকভাবে 'স্বচ্ছল 'উপভোক্তাদের স্বেচ্ছায়...

রাজ্যের পড়ুয়াদের পিঠের বোঝা কমবে? চালু কেন্দ্রের ‘স্কুল ব্যাগ পলিসি ২০২০’

স্কুল পড়ুয়াদের ভারী ব্যাগের বোঝা কমাতে কেন্দ্রের 'স্কুল ব্যাগ পলিসি ২০২০' (School Bag Policy 2020) কার্যকর করার নির্দেশ...