Monday, May 4, 2026

চিনে ইজরায়েলের কূটনীতিকের উপর প্রাণঘাতী হামলা

Date:

Share post:

ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ পরিস্থিতির মাঝে এবার চিনের(China) মাটিতে ভয়ঙ্কর হামলা চালানো হল ইজরায়েলের(Israel) কূটনীতিকের উপর। ছুরির আঘাতে গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি তিনি। এই ঘটনায় বেজিংয়ের বিরুদ্ধে সরব হয়েছে ইজরায়েল সরকার। পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশে ছড়িয়ে থাকা ইজরায়েলিদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

শুক্রবার ইজরায়েলের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, চিনে (China) ইজরায়েলের কূটনীতিককে ছুরি মারা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা স্থিতিশীল। তবে কী কারণে ওই কূটনীতিকের উপর হামলা চালানো হয়েছে তা এখনও জানা যায়নি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তাও স্পষ্ট নয়। গোটা পরিস্থিতি বিচার করে বিশ্বে ছড়িয়ে থাকা ইজরায়েলি ও ইহুদিদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসন।

প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের হামলায় রক্তাক্ত ইজরায়েল। চলছে পাল্টা প্রতিঘাত। এরইমাঝে দেশের কূটনীতিকের উপর হামলার ঘটনায় চিনের অবস্থান নিয়ে নিন্দায় সরব হয়েছে ইজরায়েল। মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার নিয়ে এমনিতেই ইজরায়েলের সঙ্গে উত্তপ্ত সম্পর্ক চিনের। এই যুদ্ধে প্যালেস্তাইনের পাশে রয়েছে বেজিং। হামাসের বিরুদ্ধে একটি শব্দও খরচ করেনি তারা। এরইমাঝে চিনে কূটনীতিকের উপর হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে