Wednesday, May 13, 2026

ফের ট্রেনের ধা.ক্কায় মৃ.ত্যু শাবক-সহ তিনটি হাতির, নি.রাপত্তা নিয়ে প্রশ্ন

Date:

Share post:

ট্রেনের ধাক্কায় মৃত্যু শাবক-সহ তিনটি হাতির। সোমবার সকালে আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়ায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, শিলিগুড়িগামী মালগাড়ির ধাক্কায় হাতিগুলির মৃত্যু হয়েছে।বারবার রেল লাইনে হাতির মৃত্যুর ঘটনা ঘটার পর হাতি মৃত্যু রুখতে থার্মাল ডিভাইস আইডিএস ব্যবহারের সিদ্ধান্ত নেয় রেল। সুতরাং রেল লাইনে হাতি উঠলেই অ্যালার্ম বাজার কথা। সেখানে কেন অ্যালার্ম বাজল না?‌ তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর অ্যালার্ম না বাজায় সেটা রেলের ব্যর্থতা বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, সোমবার সকাল ৭টা ২০ মিনিট নাগাদ রাজাভাতখাওয়ার শিকারি গেট এলাকা দিয়ে শিলিগুড়ির দিকে একটি মালগাড়ি যাচ্ছিল। ওই সময় রেললাইন পারাপার করতে গিয়ে ধাক্কা লাগে মালগাড়ির সঙ্গে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তিনটি হাতির। হাতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে আসেন রেল এবং বন দফতরের পদস্থকর্তারা। এই ঘটনার জেরে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ওই লাইনে।

আলিপুরদুয়ারের ডিআরএম অমরজিৎ গৌতম বলেন, ঘটনাটি ঘটে রাজাভাতখাওয়া এবং কালচিনি সেকশনের মাঝামাঝি এলাকায়। একটি মালগাড়ির ধাক্কায় তিনটি হাতির মৃত্যু হয়েছে। আমাদের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছন। বন আধিকারিকদেরও ঘটনাস্থলে আসতে বলা হয়। ট্রেনের চালক বা ডিউটিতে যাঁরা ছিলেন, তাঁদের মেডিক্যাল পরীক্ষা হচ্ছে। তাঁরা নেশাগ্রস্ত ছিলেন কি না, দেখা হচ্ছে।

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...