Wednesday, June 3, 2026

কর্মক্ষেত্রে বিশেষ অবদান! বিদ্যুৎ ভবনে কর্মীদের পুরস্কার প্রদান রাজ্যের

Date:

Share post:

২০২২-২৩ আর্থিক বর্ষে অনবদ্য পারফর্ম্যান্সের (Excellence Performance) জন্য এবার উপভোক্তাদের পুরস্কৃত করল রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা (WBSEDCL)। বৃহস্পতিবার সল্টলেকের বিদ্যুৎ ভবনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে (Prize DIstrubution) উপস্থিত ছিলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Bishwas), বিদ্যুৎ দফতরের সচিব ও বিদ্যুৎ উন্নয়ন নিগমের প্রধান শান্তনু বসু-সহ বিদ্যুৎ দফতরের শীর্ষ আধিকারিকরা।

সূত্রের খবর, বাল্ক কনজিউমারদের ৪ বিভাগে শ্রেণীভুক্ত করা হয়েছিল। সেন্ট্রালাইজড বাল্ক (১৩২ কেভি),  সেন্ট্রালাইজড বাল্ক (৩৩ কেভি), ডিসেন্ট্রালাইজড বাল্ক (২০০-৭৫০ কেভিএ) এবং ডিসেন্ট্রালাইজড বাল্ক (৭৫০-১৪৯৯ কেভিএ) এই চার শ্রেণীতে ভাগ করে পুরস্কার বিতরণ করা হয়। এদিনের অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রী শিল্পাঞ্চলগুলিতে উন্নতমানের ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করা এবং প্রতি মাসে জোনাল ভিত্তিক বাল্ক কনজিউমারদের সাথে মিটিং করার পরামর্শ দেন। পাশাপাশি আগামী অর্থবর্ষ থেকে জোনাল ভিত্তিতে বাল্ক কনজিউমারদের পুরস্কৃত করা এবং পরবর্তীতে সদর দফতরে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান করারও পরামর্শ দেন মন্ত্রী। তবে এদিন ২০২২-২৩ অর্থবর্ষে  বিদ্যুত দফতরের কর্মীদেরও ব্যতিক্রমী কর্মদক্ষতা এবং কার্যক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত করা হয়।

এছাড়া বিদ্যুৎ বিভাগের মূলমন্ত্র সুরক্ষিত কর্মক্ষেত্র সামনে রেখে বিগত দশ বছরে – ২০১৩ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত সারা বাংলা জুড়ে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সংবহন সংস্থার আওতাধীন মোট ২৮ টি এরিয়া অফিসের অন্তর্গত ৭৯ টি সাব-স্টেশনে কোনওরকম দুর্ঘটনা ঘটেনি। এর মধ্যে ৬ টি এরিয়া অফিসের আওতাধীন সবকটি সাব-স্টেশনের একটিতেও কোনওরকম দুর্ঘটনা না ঘটায় সেগুলিকে ‘জিরো অ্যাক্সিডেন্টে’র তালিকাভুক্ত করা হয়েছে।

 

 

 

 

Related articles

হাওড়ায় ড্রেনের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের, উদ্ধার দেহ

ড্রেনের জলে ডুবে মৃত্যু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় (Lilua Belgachia Bhagar) এলাকায়। বুধবার...

ফিরহাদের পদত্যাগের ইচ্ছাপ্রকাশ, সম্মতি নেত্রীর

কলকাতা পুরসভার ক্ষেত্রেও এই ঘটনা ঘটছে বারবার। এই পরিস্থিতিতে মেয়র ফিরহাদ হাকিম দলনেত্রীকে বিষয়টি ব্যাখ্যা করেন। এবং সম্মানজনক...

তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রতই বিধানসভায় ‘বিরোধী দলনেতা’! মমতাকে পরামর্শদাতা চান বিদ্রোহী বিধায়করা

তাঁরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) তাঁদের দলনেত্রী। বুধবার, দিনভর টানাপোড়েনের পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার...

কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

পালা বদলের পরই একাধিক রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। তার রেশ ধরে বিগত...