Wednesday, June 3, 2026

সামনেই টি-২০ বিশ্বকাপ, তার আগে রোহিত-বিরাটের প্রশংসায় সুনিল গাভাস্কর

Date:

Share post:

সামনেই টি-২০ বিশ্বকাপ। তার আগে ফের চর্চায় রোহিত শর্মা-বিরাট কোহলি। বলা ভালো এই দুই ক্রিকেটারের প্রশংসায় মাতলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনিল গাভাস্কর। বিরাট কোহলি ও রোহিত শর্মার অন্য এক গুনে মুগ্ধ গাভাস্কর। চলতি বছরই টি-২০ বিশ্বকাপ। তার আগে ভারতের দুই ক্রিকেটারের কথা উঠে এল ভারতের প্রাক্তন ক্রিকেটারের মুখে। গাভাস্করের মতে, এই বয়সেও বিরাট ও রোহিত যে মানের ফিল্ডিং করেন তা এক কথায় অসাধারণ।

এই নিয়ে গাভস্কর বলেন, ‘‘গত দেড় বছরে ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন বিরাট। বিশ্বকাপে ৭৫০ রান করেছে। তিনটে শতরান করেছে। ওর ব্যাটিং নিয়ে কোনও প্রশ্ন নেই। কিন্তু আমাকে যেটা আরও মুগ্ধ করেছে তা হল বিরাটের ফিল্ডিং।’’রোহিতের প্রসঙ্গে গাভাস্কর বলেন, ‘‘বিরাটের পাশাপাশি রোহিতও দুর্দান্ত ফিল্ডার। এই বয়সে মাঠে ওরা যে ভাবে শরীর ছুড়ে দেয় তা বাকিদের শেখা উচিত। ভাল ফিল্ডার সব সময় দলের কাজে আসে।’’

আরও পড়ুন-প্রথম ইনিংসে ৪০৯ রান বাংলার, ২৯০ রানে পিছিয়ে অন্ধ্রপ্রদেশ


Related articles

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...