Sunday, May 3, 2026

কুম্ভমেলার থেকেও বড় গঙ্গাসাগরের নেই কেন্দ্রের স্বীকৃতি! সূচনা করে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

“কুম্ভ মেলার থেকেও গঙ্গাসাগর মেলা অনেক বড়। প্রতিবছর লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন। তবু কেন্দ্র আজও স্বীকৃতি দিল না। কুম্ভ মেলায় কেন্দ্র টাকা দেয়। অথচ আমাদের গঙ্গাসাগর মেলায় ১ পয়সাও দেয় না।” সোমবার, গঙ্গাসাগরে মেলার (Gangasagar Mela) আনুষ্ঠানিক সূচনা করে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগে লোকে বলত তীর্থ বারবার, গঙ্গাসগর একবার। কিন্তু তৃণমূল জমানায় সেই মেলার চেহারা বদলে গিয়েছে। পরিকাঠামো উন্নয়ন ও যোগাযোগের সুবিধার কারণে এখন বারবার পুণ্যার্থীরা যেতে চান গঙ্গাসাগর। কিন্তু মুড়িগঙ্গা নদীর উপর ব্রিজ তৈরির প্রস্তাব এখনও পাশ করেনি কেন্দ্র। এই বিষয় নিয়েও উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

প্রতিবারের মতো এবারও গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) পরিকাঠামো পরিদর্শনে সেখানে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে পৌঁছেই ফের কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সরব হন তিনি। বলেন, “কুম্ভ মেলার থেকেও গঙ্গাসাগর মেলা অনেক বড়। প্রতিবছর লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন। তবু কেন্দ্র আজও স্বীকৃতি দিল না। কুম্ভ মেলায় কেন্দ্র টাকা দেয়। অথচ আমাদের গঙ্গাসাগর মেলায় ১ পয়সাও দেয় না।”


Related articles

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...

ফলাফল অসম বিধানসভা নির্বাচনের: হিমন্তের ‘ঘৃণা’য় রাশ টানার লড়াই বিরোধীদের

দেশের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে জোরালো আলোচনায় অসম। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘৃণা ভাষণের জেরে বাংলাদেশের কাছে...

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে...

ভোটগণনার আগের দিন অতিসক্রিয় NIA, মোথাবাড়ি কাণ্ডে এবার তলব তৃণমূল নেতাদের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা সোমবার। তার ঠিক ২৪ ঘণ্টা আগে মালদহে নজিরবিহীন পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা...