Saturday, May 16, 2026

সূর্যালোকে ঘুচুক আঁধার, পিঠে-পুলির মিষ্টত্বে ভরুক জীবন: মকর সংক্রান্তিতে শুভেচ্ছা অভিষেকের

Date:

Share post:

মকর সংক্রান্তির পুণ্যতিথিতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দেশজুড়েই সাড়ম্বরে দিনটি পালন করা হয়। সূর্য মকররাশিতে প্রবেশ করার দিনটিকেই মকর সংক্রান্তি হিসেবে পালন করা হয়।

নিজের এক্স হ্যান্ডেলে (X Handle) অভিষেক লিখেছেন,
“সকলকে মকর সংক্রান্তির শুভেচ্ছা! সূর্যালোকে সব আঁধার দূর হোক। মকর উৎসবে পিঠে-পুলির মিষ্টত্বে আপনাদের ঘর আনন্দ এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। নতুন ঋতুর শুরুতে ঐক্যবদ্ধ হওয়ার শপথ নিই”।

মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে পূণ্যস্থানের পাশাপাশি, কেরালা এবং তামিলনাড়ুতে পোঙ্গল, কর্ণাটকে সংক্রান্তি, হরিয়ানায় মাঘি, গুজরাত-উত্তরাখণ্ডে উত্তরায়ণ এবং উত্তরপ্রদেশ-বিহারে খিচড়ি বা মকরের মতো সারা দেশে বিভিন্ন নামে পরিচিত। অসমে বিহু উৎসব পালিত হয় এই দিনে। সেই উপলক্ষ্যেও শুভেচ্ছা জানান অভিষেক (Abhishek Banerjee)।


Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...