Thursday, May 14, 2026

তৃতীয় সুর-ষষ্ঠ সুর, শুভেন্দু চলল কতদূর! বিজেপি নেতাকে মোক্ষম খোঁচা কুণালের

Date:

Share post:

রাজ্যে বিশাল আকারে হয় সংগীত মেলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে বাংলার তো বটেই বলিউডের শিল্পীরাও সেখানে অংশ নেন। কিন্তু তা নিয়ে রাজনীতি করতে নামে বিজেপি। তারা আলাদা করে বঙ্গ সঙ্গীত উৎসবের পরিকল্পনা করে। যদিও সেই সঙ্গীত মেলার অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। এই নিয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে অভিযোগ করেছে গেরুয়া শিবির। পাল্টা বিজেপি বিধায়ককে মোক্ষম খোঁচা দেন তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। গুপী-বাঘার উদাহরণ টেনে কুণাল বলেন, শুভেন্দুর গান মানে তো তৃতীয় সুর-ষষ্ঠ সুর, শুভেন্দু চলল কতদূর!

তৃণমূলকে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেন, “এক মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে এই অনুষ্ঠানের জন্য। গায়ের জোরে তা বাতিল করা হল।” পাল্টা কটাক্ষ করে তৃণমূল মুখপাত্র বলেন, “ওই জায়গায় যদি দেখা যায় গঙ্গাসাগর ফেরত সাধুরা রয়েছেন বা অন্য কোনও প্রশাসনিক সমস্যা রয়েছে কী করা যাবে। আর শুভেন্দুর তো তৃতীয় সুর আর ষষ্ঠ সুর ছাড়া কিছু বেরোয়ও না।” কী গান গাইবেন শুভেন্দু অধিকারী আর জিতেন্দ্র তিওয়ারি! এরপরেই সত্যজিৎ রায়ের কালজয়ী ছবি ‘গুপী গাইন বাঘা বাইন’-এর ডায়লগ তুলে কুণাল বলেন, “তৃতীয় সুর, ষষ্ঠ সুর… শুভেন্দু চলল কতদূর”।

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...