Wednesday, May 13, 2026

অস্ট্রেলিয়ান ওপেনে অঘটন , সেমিফাইনাল থেকে বিদায় জোকোভিচের

Date:

Share post:

অস্ট্রেলিয়ান ওপেনে অঘটন । সেমিফাইনাল থেকে বিদায় নিলেন নোভাক জোকোভিচ । এদিন অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে খেলতে নেমেছিলেন জোকোভিচ। প্রতিপক্ষ ছিলেন ইটালির জ্যানিক সিনার। তাঁর কাছেই হারের মুখ দেখলেন জোকার। ম্যাচের ফলাফল ৬-১, ৬-২, ৬-৭ (৬), ৬-৩ ।

এদিন সেমিফাইনালের শুরু থেকেই পিছিয়ে গিয়েছিলেন জোকোভিচ। প্রথম সেটে তিনি হারেন ১-৬ গেমে। দ্বিতীয় সেটে জোকোভিচ হেরে যান ২-৬ গেমে। তখনই মনে করা হয়েছিল জোকোভিচ হেরে যাবেন। কিন্তু তৃতীয় সেটে ফিরে আসেন তিনি। টাই ব্রেকারে জিতে নেন সেই সেট। অনেক ম্যাচেই জোকোভিচকে দেখা যায় প্রথম বা দ্বিতীয় সেট হারলেও ম্যাচ জিতে নিয়েছেন। কিন্তু শুক্রবার সেটা হল না। চতুর্থ সেট হেরে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল থেকে বিদায় নিলেন জোকোভিচ। ২৪টি গ্র্যান্ড স্ল্যামজয়ী জোকোভিচও নিজের সেরাটা দিতে পারেননি এদিন। তিনি নিজেও বুঝতে পারছিলেন সেটা। একটি পর একটি পয়েন্ট খোয়াচ্ছিলেন ডাবল ফল্ট করে জোকোভিচ।এদিকে প্রথম বার কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন সিনার।

আরও পড়ুন- সুপার কাপে ফাইনালে লাল-হলুদের সামনে ওড়িশা, ট্রফি লক্ষ্য কুয়াদ্রাতের

Related articles

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...