Monday, May 4, 2026

মেদিনীপুর- মুর্শিদাবাদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন বিশ্বকোষ পরিষদের

Date:

Share post:

‘মোদের গরব মোদের আশা, আ- মরি বাংলা ভাষা’- অমর একুশে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day) পালন করল বিশ্বকোষ পরিষদ (Vishakosh Parishad)। বর্ণপরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রামে এই প্রথমবার ভাষা দিবস পালিত হল। পাশাপাশি মুর্শিদাবাদের সালার ব্লকে বাবলা গ্রামেও আজকের দিনের কথা মাথায় রেখে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্বকোষ পরিষদের তরফে মূলত তিনটি দাবি এদিন তুলে ধরা হয়। প্রথমত শহিদ বরকতের নামাঙ্কিত কলেজ তৈরি; দ্বিতীয়, বাবলা গ্রামে বরকত কেন্দ্রে পাঠাগার তৈরি এবং তৃতীয় দাবি ছিল বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর রুরাল লাইব্রেরির আধুনিকীকরণ।

এদিন মুর্শিদাবাদে বিশ্বকোষ পরিষদ এবং মা ফাউন্ডেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট বরকত ভবনের সামনে ভাষা দিবস পালন করে। ভাষা শহিদ আবুল বরকতের স্মৃতিতে এই আয়োজন করা হয়। আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস পালন করা হচ্ছে।


Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে