Thursday, May 7, 2026

জীবনের সেরা আইপিএল গুজরাতের হয়ে ট্রফি জয় নয়, অন্য কিছুকে বেছে নিলেন হার্দিক

Date:

Share post:

২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে এই আইপিএল শুরুর আগে চর্চায় ছিলো গুজরাত টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়া। ২০২৪ আইপিএলে মুম্বইকে নেতৃত্ব দেবেন তিনি। একদিনের বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে রয়েছেন হার্দিক। তবে আইপিএলে আবার মাঠে ফিরবেন তিনি । তার আগে জানালেন আইপিএলের কোনটি তাঁর জীবনের সেরা বছর। তবে হার্দিকের আইপিএলের সেরা বছরে স্থান পেল না ২০২২ সালে গুজরাত টাইন্সের হয়ে আইপিএল জয়। স্থান পেল ২০১৫ আইপিএল। সেবারই আইপিএলে প্রথম খেলেন হার্দিক। প্রথম বছরেই মুম্বইয়ের আইপিএল চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন তিনি।

আইপিএলের সম্প্রচারকারী সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে হার্দিক এই নিয়ে বলেন, ‘‘সেই মরশুমটা দারুণ ছিল। সেই মরশুমের জন্যই এখন আমি এই জায়গায় আসতে পেরেছি। সে বারের মরশুমটা মুম্বইয়ের ছিল। আমি ভাগ্যবান যে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ কিছু অবদান রাখতে পেরেছিলাম। ব্যক্তিগত ভাবে সেরা প্রাপ্তি ছিল মরণ-বাঁচন পরিস্থিতিতে দুটো ম্যাচের সেরা ক্রিকেটার হতে পারা। সেটাই আমার জীবনের সেরা বছর। সেখান থেকেই আমার ক্রিকেট যাত্রা শুরু। গুজরাত থেকে যাওয়া সেই ছেলেটা নিজের স্বপ্ন বাস্তবায়িত করতে পেরেছে।“

আরও পড়ুন- এটাই কি ধোনির শেষ আইপিএল ? কী বললেন মাহির কাছের বন্ধু

Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...