Saturday, May 2, 2026

কোচ ইভানোসেভিচের সঙ্গে ৬ বছরের সম্পর্কে ইতি টানছেন নোভাক জোকোভিচ!

Date:

Share post:

এখনও পর্যন্ত চলতি মরশুমে জয় পাননি। হতাশাজনক এই পারফরমেন্সের আবহে কোচ ইভানোসেভিচের সঙ্গে সম্পর্কে ইতি টানলেন নোভাক জোকোভিচ। ২০১৮ সালে ইভানোসেভিচ কোচ হয়েছিলেন জোকারের। তার পর থেকে ১২টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন নোভাক। কিন্তু এবার ক্রোয়েশিয়ার প্রাক্তন টেনিস তারকার থেকে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন জোকার।

অবশেষে গোরান ইভানোসেভিচের সঙ্গে চলার পথ আলাদা করলেন নোভাক জোকোভিচ। তাঁদের ৬ বছরের দীর্ঘ সম্পর্কে ইতি পড়ে গেল।আর এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠেছে, কী কারণে আলাদা হওয়ার এই সিদ্ধান্ত নিলেন ইভানোসেভিচ এবং নোভক?

ইভানোসেভিচ ২০১৮ সালে কোচ হয়েছিলেন জোকারের। তার পর থেকে ১২টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন নোভাক। দুই তারকার মধ্যে বেশ ভালো সম্পর্কই ছিল। শুধু কোর্টের মধ্যেই নয়, সুসম্পর্ক গড়িয়েছিল কোর্টের বাইরেও। আলাদা হওয়ার সিদ্ধান্ত সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় নোভক লিখেছেন, ২০১৮ সালে ইভানোসেভিচকে আমার দলে নিয়েছিলাম। সেই কথা এখনও আমার স্পষ্ট মনে আছে। আমি চেয়েছিলাম নিজের সার্ভিসের জোর আরও বাড়াতে। সেটা তো বেড়েছেই, পাশাপাশি এই ৬ বছরে অনেক হাসি, মজা করেছি আমরা। বিশ্বের এক নম্বর হয়েছি, অনেক রেকর্ড ভেঙেছি, আরও ১২টি গ্র্যান্ড স্লাম জিতেছি। আমাকে কী একটু নাটকীয় শোনাচ্ছে?

জোকারের কোচ হিসেবে হয়তো আর কাজ করবেন না ইভানিসেভিচ কিন্তু জকোভিচ বলছেন, কোর্টের ভিতরে আমাদের সম্পর্কের অনেক উত্থান-পতন হয়েছে। কিন্তু বন্ধুত্ব পাথরের মতোই মজবুত থাকবে আগামিদিনে।

 

 

Related articles

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...

৯ ঘণ্টা পর সিজিও-র বাইরে সুজিত: ‘তদন্তে সহযোগিতা করব, তবে যেন হেনস্থা না হয়’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি...

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...