Tuesday, March 3, 2026

জনসংযোগে ‘ঘরের মেয়ে’ মুখ্যমন্ত্রী: বাগানে গিয়ে চা-শ্রমিকদের সঙ্গে কথা, উচ্ছ্বসিত চালসা

Date:

Share post:

উত্তরে বিধ্বংসী মিনি টর্নেডোর লন্ডভন্ড জলপাইগুড়ি, কোচবিহার-সহ বেশ কয়েকটি জেলার একাধিক জায়গা বিধস্ত মানুষের পাশে দাঁড়াতে রবিবার রাতেই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার থেকে তাঁর রাজনৈতিক কর্মসূচি শুরু হচ্ছে। তাঁর আগে বুধবার চালসায় চা শ্রমিকদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী। একেবারে ঘরের মেয়ের মতো পৌঁছে যান চা বাগানের ভিতরে। সেখানে গিয়ে শ্রমিকদের সুবিধা-অসুবিধার কথা শোনেন মমতা।

চা বাগান (Tea Garden) যাওয়ার পথে স্কুলের পড়ুয়াদের দেখে গাড়ি থেকে নেমে পড়েন মুখ্যমন্ত্রী। তাঁকে দেখে তখন আনন্দে আত্মহারা ছাত্রীরা। লাফালাফি শুরু করে দেয়। তাদের সঙ্গে কথা বলে ভালোভাবে লেখাপড়া করার পরামর্শ দেন অভিভাবক মুখ্যমন্ত্রী। এর পরে রওনা দেন চা বাগানের দিকে। সেখানে তখন চা-পাতা তোলা হচ্ছিল। একেবারে বাগানের মধ্যে গিয়ে চা শ্রমিকদের সঙ্গে তিনি কথা বলেন। চা পাতা তোলেন।

বাগান থেকে বেরিয়ে চলে যান স্থানীয় মানুষের বাড়ি। মুদির দোকানে যান। হেঁটেই ঘুরতে  থাকেন এলাকায়। তাঁকে হাতের কাছে পেয়ে বিহ্বল চালসার সাধারণ মানুষ। চা শ্রমিকদে আবাসনে গিয়ে নিজেদের অভাব-অভিযোগের কথা শোনেন মুখ্যমন্ত্রী। সেখানকার রাস্তা ও জলসমস্যার কথা শোনান স্থানীয়রা। এক কলেজ পড়ুয়া ভাষা নিয়ে সমস্যার কথা বলেন। মুখ্যমন্ত্রী জানান, নির্বাচনী আচরণ বিধি (MCC) জারি থাকায় তিনি বিস্তারিত কিছু বলতে পারছেন না। তবে প্রশাসন পাশে আছে। মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে খুশি চা-বাগানের শ্রমিকরা। একটি চায়ের দোকানে ঢুকে চা করেন মমতা। সবার আবদার মেনে ছবিও তোলেন।

বরাবরই জেলায় গিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশে যান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কখনও তাঁকে দেখা গিয়েছে রাস্তার ধারে ছোট্ট দোকানে চা তৈরি করতে। আবার কখনও হাত লাগিয়েছেন রান্নায়। সাধারণ মানুষের বাড়িতে বসে সুখ-দুঃখের কথা শোনেন তিনি। এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ‘ঘরের মেয়ে‘। তাঁকে সেভাবেই দেখে বাংলার মানুষ। চালসাতেও তার ব্যতিক্রম হল না। মুখ্যমন্ত্রীর এভাবে তাদের পাশে এসে দাঁড়িয়ে কথা বলবেন অভিযোগ শুনবেন। পড়ুয়াদের আশীর্বাদ দেবেন ভাবতে পারেনি চালসা। সেই কারণেই তুমুল উচ্ছ্বসিত তাঁরা। মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে আপ্লুত।





spot_img

Related articles

ত্রিকোণ প্রেমের জেরে গাড়িতেই রণক্ষেত্র! ধস্তাধস্তিতে পুকুরে ডুবল গাড়ি, ইসলামপুরে মৃত ৩

দোলের আগের রাতেই ইসলামপুরে (Islampur  incident) চাঞ্চল্যকর ঘটনা। এক তরুণীকে ঘিরে দুই বন্ধুর প্রেমের টানাপোড়েন থেকে শুরু হওয়া...

সুলগ্না ডান্স একাডেমির উদ্যোগে রঙের উৎসবে বিভিন্ন ঘরানার শিল্পীদের মহাসম্মেলন

রাঙিয়ে দিয়ে যাও – সিজন সাতে বসন্তের রং ও শিল্পের এক সুন্দর মিলনোৎসব আয়োজিত হল সুলগ্না ডান্স আকাডেমির...

নজিরবিহীন কাণ্ড ফেডারেশনের, এশিয়ান কাপের আগে জার্সি সমস্যায় ভারতীয় মহিলা দল

কল্যাণ চৌবের আমলে ফের নজিরবিহনী কাণ্ড ভারতীয় ফুটবলে(Indian Football)। অস্ট্রেলিয়ায় গিয়ে জার্সি সমস্যায় ভারতীয় মহিল দল।বুধবার অস্ট্রেলিয়ার এএফসি...

একের পর এক মার্কিন ঘাঁটি আক্রান্ত: যুদ্ধের দায় ইজরায়েলের উপর চাপানো শুরু ট্রাম্পের

আবু ধাবি থেকে দুবাই। একের পর এক মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি সাধারণ নাগরিকদের উপরও হামলা চালাতে দ্বিধা করছে...