Sunday, May 3, 2026

বিএফসিকে ৪-০ গোলে হারিয়ে লিগ শিল্ড জয়ে আরও একধাপ এগালো মোহনবাগান

Date:

Share post:

লিগ শিল্ড জয়ের দিকে আরও একধাপ এগালো মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসিকে ৪-০ গোলে হারালো সবুজ-মেরুন। বাগানের হয়ে গোল গুলি করে ভিক্টর ইউস্তে, মনবীর সিং, অনিরুদ্ধ থাপা, সাদিকু। এই জয়ের ফলে ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আন্তোনিও লোপেজ হাবাসের দল।

ম্যাচে প্রথম দিয়েই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায় সবুজ-মেরুন। ম্যচের ১৭ মিনিটে গোল করে বাগানকে এগিয়ে দেন ভিক্টর ইউস্তে। দিমিত্রি পেত্রাতোসের কর্নার থেকে ইউস্তের প্রাথমিক প্রচেষ্টা ক্রসবারে আঘাত করে কিন্তু রিবাউন্ড বলটি তার কাছে ফিরিয়ে আসে। এরপরে তিনি দ্বিতীয় সুযোগের নিখুঁত ব্যবহার করেন এবং গোল করতে ভুল করেননি ইউস্তে। এরপর চলে আক্রমন পালটা আক্রমণের লড়াই। তবে ম্যাচের ৪০ মিনিটে সমতা ফেরাতে পারত বিএফসি। তবে সেই সুযোগ মিস করেন সুনীল ছেত্রী। পেনাল্টি মিস করেন তিনি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে মোহনবাগান।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় মোহনবাগান। যার ফলে ম্যাচের ৫১ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন। বাগানের হয়ে ২-০ করেন মনবীর সিং। এর ঠিক ৩ মিনিটের মাথায় ফের গোল বাগানের। ম্যাচের ৫৪ মিনিটেই ৩-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। বাগানের হয়ে তৃতীয় গোলটি করেন অনিরুদ্ধ থাপা। ৬০ মিনিটে ম্যাচের চতুর্থ গোলটি করলেন সাদিকু। মনবীর দারুণ একটি সুযোগ তৈরি করে দিয়েছিলেন, যা গোল করতে ভুল করেননি সাদিকু। মাত্র ৯ মিনিটে তিনটে গোল করে মোহনবাগান। এরপর আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি হাবাসের দল।

আরও পড়ুন- ‘মশলা নেই’, নিজের এবং গম্ভীরের ঝামেলা নিয়ে এমনটাই জানালেন বিরাট

Related articles

ফলাফল অসম বিধানসভা নির্বাচনের: হিমন্তের ‘ঘৃণা’য় রাশ টানার লড়াই বিরোধীদের

দেশের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে জোরালো আলোচনায় অসম। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘৃণা ভাষণের জেরে বাংলাদেশের কাছে...

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে...

ভোটগণনার আগের দিন অতিসক্রিয় NIA, মোথাবাড়ি কাণ্ডে এবার তলব তৃণমূল নেতাদের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা সোমবার। তার ঠিক ২৪ ঘণ্টা আগে মালদহে নজিরবিহীন পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা...

নির্বাচনে নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থ কমিশন! ধর্নার দ্বিতীয় দিনে অভিযোগ গণমঞ্চের

স্ট্রং রুমে EVM কারচুপি রুখতে এবং স্বচ্ছ গণনার দাবিতে কলকাতার (Kolkata) রাজপথে দ্বিতীয় দিনে পড়ল ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর...