Tuesday, May 12, 2026

ইরানকে পাল্টা জবাবের প্রস্তুতি! ইজরায়েলে হামলা বন্ধের নির্দেশ বাইডেনের, উদ্বেগপ্রকাশ ভারতের

Date:

Share post:

ইরানকে (Iran) পাল্টা জবাব দিতে ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে ইজরায়েল(Israel) ও আমেরিকা (America)। শনিবার মধ্যরাতে ইজরায়েলের উপর ইরানের ক্ষেপনাস্ত্র হামলার পরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) সঙ্গে কথা বলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। তার আগে মন্ত্রিসভার বৈঠক করেন নেতানিয়াহু। ইরানকে পাল্টা জবাব দিতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তাঁর একাধিক বিষয়ে কথা হয়েছে বলে খবর। যদিও ইজরায়েলি সেনা বাহিনীর দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা কার্যত ব্যর্থ হয়েছে। সেই সঙ্গে তারা স্বীকার করেছে দক্ষিণ ইজরায়েলের একটি সামরিক ঘাঁটির উপর হামলা আটকানো যায়নি। সেখানে সামান্য ক্ষতি হয়েছে। তবে ইরান-ইজরায়েল যুদ্ধ পরিস্থিতিতে রবিবার সকালে উদ্বেগ প্রকাশ করেছে ভারত।

বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, অবিলম্বে পশ্চিম এশিয়ায় শান্তি ফেরানো দরকার। পাশাপাশি ইজরায়েলের পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছে নয়াদিল্লি। তবে জো বাইডেন জানিয়েছেন গত তিন সপ্তাহ ধরে আমাদের সেনারা আকাশ পথে হামলা ঠেকাতে ইজরায়েল সেনার সঙ্গে যৌথভাবে কাজ করছে। ইরানের হামলায় ক্ষয়ক্ষতি ঠেকানো গেলেও ইজরায়েল সরকার যুদ্ধকালীন জরুরি অবস্থা বহাল রাখছে। স্কুল-কলেজ আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে মিটিং-মিছিল। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কথা বলার পর এক বিবৃতিতে বলেছেন, ইরান-ইজরায়েল সংঘাত নিয়ে রবিবার তিনি জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধানদের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানান, আমেরিকার সাহায্যে ইরানের ড্রোন হামলার মোকাবিলায় সফল হয়েছে ইজরায়েল। ইরান থেকে ছোড়া প্রায় সব ড্রোন গুলি করে নামিয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে, নেতানিয়াহু ইরানের হামলা প্রসঙ্গে বলেছেন, আমাদের উপর যারা হামলা চালাবে, আমরাও তাদের উপর হামলা করব। যে কোনও রকম হুমকির বিরুদ্ধে আমরা মাথা উঁচু করে রুখে দাঁড়াব। এটাই ইজরায়েলের নীতি।

Related articles

চন্দ্রনাথ খুনের তদন্তে সিবিআই, আজই রাজ্যের থেকে দায়িত্ব নেবে কেন্দ্রীয় সংস্থা

ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচন পরবর্তী হিংসার ছবি ধরা পড়েছে। গত ৬ মে উত্তর ২৪ পরগনার...

অসুস্থ মদন, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটির বর্ষীয়ান নেতাকে 

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। প্রস্রাবের সমস্যার কারণেই সোমবার (১১মে) রাতে তাঁকে...

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...