Wednesday, March 4, 2026

পিছলো SSC শুনানি, মঙ্গলবার নথি ‘সাজিয়ে’ আনার নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

৫ মে সোমবার বাংলার মানুষের নজরে ছিল সুপ্রিম কোর্ট। প্রায় ২৫ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর পরিবারের ভাগ্যের অনেকটাই নির্ভর করছিল সুপ্রিম কোর্টের শুনানির উপর। তবে বাংলার মানুষের উৎকণ্ঠাকে আরও বাড়িয়ে পিছিয়ে গেল SSC মামলার শুনানি। মঙ্গলবার ফের এই মামলা শুনবেন প্রধান বিচারপতির বেঞ্চ। মামলার সঙ্গে সঙ্গতিপূর্ণ যে ফাইল তলব করেছিল সুপ্রিম কোর্ট, সব সাজিয়ে মঙ্গলবার ফের আদালতে উপস্থিত হতে নির্দেশ আদালতের।

২৯ এপ্রিল সুপ্রিম কোর্টে শুনানি শুরু হয় হাইকোর্টের রায়ের বিরোধিতায় রাজ্যের করা মামলার। সেখানেই প্রধানবিচারপতি একদিকে নির্দেশ দেন এই মামলার সঙ্গে যুক্ত অন্যান্য মামলাগুলি ও তার ক্রম অনুসারে নথি পেশের। সেই সঙ্গে কমিশনকে পেশ করতে বলা হয়, ওএমআর সিট নষ্ট হয়ে যাওয়ার পরেও কীভাবে তাঁরা যোগ্য ও অযোগ্য চাকরিপ্রার্থীদের নির্বাচন করবেন, সেই সংক্রান্ত নথি। সোমবার, ৫ মে কমিশন, সিবিআই, রাজ্য ইত্যাদি সব পক্ষকে নথি নিয়ে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতির বেঞ্চ।

সোমবার শুনানিতে সেই সব নথি সময়ের ক্রম অনুসারে সাজিয়ে তার ক্রম সর্বোচ্চ আদালতে পেশ করার নির্দেশ দেন প্রধান বিচারপতির বেঞ্চ। মঙ্গলবার ফের এই মামলা শুনবে সুপ্রিম কোর্ট।

spot_img

Related articles

মধ্যমগ্রাম স্টেশন চত্বরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পরপর সিলিন্ডার বিস্ফোরণে আতঙ্ক

মধ্যমগ্রাম (Madhyamgram) স্টেশন সংলগ্ন ঘিঞ্জি এলাকায় বুধবার আচমকা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন গ্রাস করে নেয়...

মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে তেলের দাম ঊর্ধ্বমুখী, রেকর্ড পতন টাকার দামে

ইরানে মার্কিন-ইজরায়েলের (Iran - Israel war) যৌথ হামলা। তেল-সঙ্কট, সোনার দর ঊর্ধ্বমুখী-শেয়ার মার্কেটে (Share Market ) ধস তার...

সপ্তাহ শেষে ভিজবে বাংলা, বসন্তে ফের বৃষ্টির পূর্বাভাস! 

হোলির দিনে সর্বনিম্ন তাপমাত্রার বড় পরিবর্তন না হলেও রোদের তেজ ভালোই অনুভব করা যাচ্ছে। বুধবার সকাল থেকেই উর্ধ্বমুখী...

আকাশসীমানায় এবার দুর্ভেদ্য ‘সুদর্শন’ কবচ আনছে ভারত!

পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা আর বিশ্ব রাজনীতির টালমাটাল পরিস্থিতি—সব মিলিয়ে সময়টা বেশ জটিল। এই অস্থির আবহেনিজের আকাশসীমা নিয়ে...