Saturday, March 14, 2026

ট্রাম্পের দিকে এগিয়ে এলেন যুবক! ফের প্রশ্নে নিরাপত্তা

Date:

Share post:

ফের প্রশ্নের মুখে আমেরিকার রাষ্ট্রপতি পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা। জুলাই মাসেই একটুর জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন তিনি। ফের নিরাপত্তা বলয়ের চোখে ধুলো দিয়ে মঞ্চে থাকা ট্রাম্পের কাছে যাওয়ার চেষ্টা করেছিল এক যুবক। ইতিমধ্যেই আটক হয়েছে ওই যুবক। ঘটনাস্থল সেই পেনসিলভেনিয়া।

শুক্রবার পেনসিলভেনিয়ার জনস্টাউনের সভা থেকে বক্তৃতা দিচ্ছিলেন রিপাবলিকান পার্টির হেভিওয়েট রাষ্ট্রপতি পদপ্রার্থী তথা প্রাক্তন রাষ্ট্রপতি ট্রাম্প। বক্তব্যের মাঝে তিনি সংবাদমাধ্যমের ভূমিকারও কড়া সমালোচনা করছিলেন। ওই সময় উত্তেজনার সৃষ্টি হয়। সাংবাদিকদের মধ্যে গুঞ্জনও দেখা যায়। ঠিক তখনই এক যুবক মঞ্চে ওঠার চেষ্টা করে। তবে টেজার গান দিয়ে তাকে কাবু করে ফেলে ট্রাম্পের সুরক্ষার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা। সেখানেই আটক করা হয়। তবে কেন ট্রাম্পের কাছে যেতে চাওয়া বা ওই যুবকের কাছে কোনও অস্ত্র ছিল কি না, এখনও পর্যন্ত তা জানা যায়নি।

এর আগে জুলাই মাসে পেনসিলভেনিয়াতেই ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল এক দুষ্কৃতী। অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট। জখম হয়েছিল কানে। সিক্রেট সার্ভিস বাহিনীর গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল ওই হামলাকারীর। শুক্রবার ওই একই সভার এলাকা থেকে পুলিশ পরে আরও একজনকে গ্রেফতার করে। তবে বোঝা যায়নি দুই ব্যক্তিকেই একই কারণে ধরা হয়েছে, বা দুজনের মধ্যে কোনও সম্পর্ক রয়েছে কিনা।

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...