Sunday, May 3, 2026

হাসপাতালের নিরাপত্তা এবং রাত্তিরের সাথী প্রকল্পের অগ্রগতি নিয়ে নবান্নে বৈঠক মুখ্যসচিবের

Date:

Share post:

সরকারি হাসপাতালে নিরাপত্তা বাড়ানো ও রাত্তিরের সাথী প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে শুক্রবার ফের দু দফায় বৈঠক করলেন মুখ্যসচিব মনোজ পন্থ।বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন। এদিন ফের মেডিকেল কলেজ ও হাসপাতালগুলির সুরক্ষা ও পরিকাঠামো ব্যবস্থা নিয়ে তিনি স্বাস্থ্য দফতরেরর পাশাপাশি পূর্ত দফতরের সঙ্গেও বৈঠক করেন।পূর্ত দফতরেরর সচিব অন্তরা আচার্যর কাছ থেকে তিনি হাসপাতালে রেস্টরুম ও ওয়াশরুম, সিসিটিভি ইত্যাদির পরিকাঠামো সংক্রান্ত অগ্রগতির সম্পর্কে খোঁজ নেন।সিবিআইয়ের কাছ থেকে অনুমতি পাওয়ার পর আরজি কর হাসপাতালে নিরাপত্তা সংক্রান্ত পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়েছ। চলতি মাসের ৩১ তারিখের মধ্যেই ওই কাজ শেষ হওয়ার কথা।এই বিষয় নিয়েও  মুখ্যসচিব পূর্ত দফতরের সচিবের সঙ্গে আলোচনা করেছেন।

মূলত পূর্ত দফতরের তরফে রাজ্যের একাধিক মেডিকেল কলেজ ও হাসপাতালে সিসিটিভি, ওয়াশরুম ও রেস্ট রুমের কাজ করা হচ্ছে। প্রসঙ্গত, আর জি কর হাসপাতালের পরিকাঠামো সংক্রান্ত যাবতীয় কাজ রাজ্যের পূর্ত দফতর করছে।হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়েও বৈঠক হয়েছে তাঁদের। সরকারের নির্দেশ মতো কাজ কতদূর হয়েছে সেটা জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। এ দিনের আলোচনার বিষয়বস্তু তাকে জানানো হবে।









Related articles

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...

ফলাফল অসম বিধানসভা নির্বাচনের: হিমন্তের ‘ঘৃণা’য় রাশ টানার লড়াই বিরোধীদের

দেশের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে জোরালো আলোচনায় অসম। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘৃণা ভাষণের জেরে বাংলাদেশের কাছে...

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে...

ভোটগণনার আগের দিন অতিসক্রিয় NIA, মোথাবাড়ি কাণ্ডে এবার তলব তৃণমূল নেতাদের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা সোমবার। তার ঠিক ২৪ ঘণ্টা আগে মালদহে নজিরবিহীন পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা...