Friday, May 8, 2026

কলকাতা মেডিক্যাল কলেজকে পূর্ব ভারতের সেরার শিরোপা আইসিএমআরের

Date:

Share post:

ফের কেন্দ্রীয় সংস্থার স্বীকৃতি। পূর্ব ভারতে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে ‘সেরা’র তকমা দিল কেন্দ্রীয় সংস্থা আইসিএমআর (দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ)। রাজ্য সরকারি এই হাসপাতালটিকে স্বীকৃতি দিয়েছে তারা। এই স্বীকৃতির ভিত্তিতে আইসিএমআর কলকাতা মেডিক্যাল কলেজকে ১.২৫ কোটি টাকার অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত বছরের গবেষণার কাজের জন্যই আইসিএমআর কলকাতা মেডিক্যাল কলেজকে এই স্বীকৃতি দিয়েছে। মোট কতগুলি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে, কোথায় সেগুলি প্রকাশিত হয়েছে এবং কত জন চিকিৎসক গবেষণায় অংশগ্রহণ করেছেন, এই সব কিছুর ভিত্তিতে বিবেচনা করা হয়েছে। সারা ভারতে কলকাতা মেডিক্যাল কলেজ ৭০ শতাংশ নম্বর পেয়েছে যেটা এই রাজ্যে ও গোটা পূর্ব ভারতে প্রথম।

মেডিক্যাল কলেজ সূত্রে খবর, গবেষণায় ভাল ফলাফলের জন্য ১ কোটি ২৫ লক্ষ টাকা অনুদান দেওয়া কথা বলা হয়েছে। শুধু তাই নয়, কলকাতা মেডিক্যাল কলেজে গবেষণার কাজের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই গবেষণা কলকাতা মেজিক্যাল এবং আইসিএমআর যৌথ ভাবে করবে বলেই জানানো হয়েছে। এই মর্মে কলকাতা মেডিক্যালের সুপার জানান ভাল গবেষণা করার ফলে এই স্বীকৃতি। আগামী দিনে আরও ভাল করে কাজ করতে হবে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

শপথের আগেই পরের নির্বাচনের টার্গেট সেট! শুভেন্দুর বক্তব্যে ‘কথা কম কাজ বেশি’র বার্তা

প্রত্যাশা মতোই শুভেন্দু অধিকারীর নাম বিজেপি শীর্ষ নেতৃত্বের তরফে বাংলার পর্যবেক্ষক হিসাবে ঘোষণা করলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ...

৬৯৬ নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় বীরভূমের প্রিয়তোষ, লক্ষ্য এবার IIT

প্রত্যাশা ছিল প্রথম দশের মধ্যে থাকার, কিন্তু অভাবনীয় সাফল্যে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান দখল করে চমকে দিল সিউড়ির...

বিশ্বকাপ জিতিয়েও নেতৃত্ব হারাচ্ছেন সূর্য! নতুন অধিনায়ক কে?

ভারতীয় টি টোয়েন্টি দলকে নেতৃত্ব দিতে পারেন শ্রেয়স আইয়ার( Shreyas Iyer)! খবর অনুযায়ী, সূর্যকুমার যাদবের(Suryakumar Yadav )পরিবর্তে শ্রেয়সকেই...

ব্রিগেডে নয়া মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে যানজটের আশঙ্কা: নির্দেশিকা জারি পুলিশের

শনিবার ব্রিগেডে অনুষ্ঠিত হতে চলেছে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ সভা। নিরাপত্তা নিশ্চিত করতে ও যান চলাচল নিয়ন্ত্রণে...