Saturday, May 16, 2026

সাইবার ক্রাইমে প্রতারিতদের ২ কোটি টাকার বেশি ফেরালো পুলিশ

Date:

Share post:

সাইবার প্রতারণার(cyber crime) শিকার বেশ কয়েকজন প্রবীণ ব্যক্তিকে তাদের টাকা উদ্ধার করে ফেরত দিল পুলিশ। সোমবার বিধাননগর পুলিশ কমিশনারেটে বিভিন্নভাবে প্রতারিত হওয়া ৩০ জনকে প্রায় ২ কোটি ৫ লক্ষ ২২ হাজার টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে।উপস্থিত ছিলেন বিধাননগর পুলিশের ডিসি ডিডি কুলদীপ এস এস, সাইবার ক্রাইম থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোতোষ রাজ-সহ অন্যান্য আধিকারিকরা।প্রতারিতদের তালিকায় একদিকে যেমন রয়েছেন চিকিৎসক, তেমনই আছেন উপার্জনের চেষ্টা করা সাধারণ ঘরের মহিলারা। শিশুরোগ বিশেষজ্ঞ ও বিধাননগরের(bidhannagar) বাসিন্দা ডাঃ হিমানীশ চৌধুরী জানান, রেলের টিকিট বাতিলের জন্য তিনি একটি হেল্প ডেস্ক অ্যাপ ডাউনলোড করেছিলেন। এরপরেই তার অ্যাকাউন্ট থেকে দফায় দফায় সাড়ে তিন লক্ষ টাকা উঠিয়ে নেয় প্রতারকরা।

প্রত্যেকেই তাদের নিজস্ব অভিজ্ঞতার কথা জানিয়েছেন। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে সকলেই পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। তদন্ত করে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে তাদের ফিরিয়ে দেয় পুলিশ। খুশি সকলেই। এদিন পুলিশ জানিয়েছে, ডিজিটাল ব্যবস্থার যত তাড়াতাড়ি উন্নত হচ্ছে তত তাড়াতাড়ি প্রবীণরা এর সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছেন না। সেই কারণেই তাদেরকে ‘শিকার’ হিসেবে বেছে নিচ্ছে প্রতারকরা।পুলিশকর্তা বলেন, রিকভারি প্রসেসকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ২ কোটি টাকার উপরে ফিরিয়ে দিচ্ছি। সাইবার প্রতারকরা ব্যাঙ্কের স্টেটমেন্ট অ্যানালাইসিস করে। গত ৪-৫ মাসে ৭০-৮০ জন সাইবার ক্রিমিনাল ধরা পড়েছে। এনসিআরপি-তে অভিযোগ করে থানায় চলে আসুন।

 

 

 

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...