Thursday, May 14, 2026

শিক্ষামন্ত্রীকে হেনস্থার অভিযোগ: ১০ পড়ুয়ার হাজিরা যাদবপুর থানায়, বাইরে বিক্ষোভ

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Bratya Basu) হেনস্থার অভিযোগে আরও ১০ পড়ুয়াকে তলব করল যাদবপুর থানা। গত ১ মার্চ ওয়েবকুপার সভাকে কেন্দ্র করে অশান্তির জেরে আগেই ২ জনকে গ্রেফতার করেছিল পুলিশ (Kolkata Police)। মঙ্গলবার, ১০ পড়ুয়া থানায় হাজিরা দেন। তবে, এই নিয়ে অশান্তির চেষ্টা করে যাদবপুর থানার বাইরে অবস্থান-বিক্ষোভ দেখান কয়েকজন পড়ুয়া।

গত ১ মার্চ ওয়েবকুপার সভাকে কেন্দ্র করে তুমুল অশান্তি বাধে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) চত্বরে। শিক্ষামন্ত্রীর আবেদন সত্ত্বেও তাঁর গাড়ির বনেটে উঠে হামলা চালান পড়ুয়ারা। ভাঙা হয়ে গাড়ির কাচ। সেই ঘটনায় প্রথমে সাহিল আলি নামে এক পড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ। তাঁর জামিনও মঞ্জুর হয়। পরে উজান নামের এক পড়ুয়াকেও গ্রেফতার করা হয়। এদিন ১০ পড়ুয়াকে তলব করে যাদবপুর থানার পুলিশ। সেই সময় থানা চত্বরে অবস্থান-বিক্ষোভে বসেন বিশ্ববিদ্যালয়ের বামপন্থী পড়ুয়ারা। পরে ১০ পড়ুয়া বেরিয়ে এলে অবস্থান তুলে নেন।
আরও খবরসতর্কতা জারি, ঘূর্ণাবর্ত- অক্ষরেখা- পশ্চিমীঝঞ্ঝার ত্রিফলা দুর্যোগ বাংলায়

হাজিরা দেওয়া পড়ুয়ারা অবশ্য জানিয়েছেন, আইন মেনে পুলিশের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবেন তাঁরা। একই সঙ্গে তাঁরা জানান, এমন অনেকের কাছে তলবের চিঠি গিয়েছে যাঁরা যাদবপুরের (Jadavpur University) প্রাক্তনী হলেও কলকাতায় থাকেন না। যাঁরা কলকাতাতে আছেন, তাঁরা সকলেই সহযোগিতা করবেন বলে মত পুড়ায়েদর।

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...