Thursday, March 19, 2026

কৈলাসের আশ্বাসে উঠল কর্মবিরতি

Date:

Share post:

৮ দিন পরে বালি পুরসভার চুক্তিভিত্তিক কর্মচারীদের কর্মবিরতি উঠল। সোমবার বিকেলে হাওড়া সদর যুব তৃণমূল সভাপতি ও প্রাক্তন কাউন্সিলর কৈলাস মিশ্র বালির তৃণমূল নেতৃত্বদের নিয়ে বালি পুরসভায় যান। সঙ্গে ছিলেন বেশ কয়েকজন প্রাক্তন কাউন্সিলররাও। তাঁরা প্রথমে গিয়েই চুক্তিভিত্তিক কর্মচারীদের সঙ্গে কথা বলেন। চুক্তিভিত্তিক কর্মচারীরা তাঁদের জানান, ১৯৭ জন চুক্তিভিত্তিক কর্মচারী এবং ২১৫ জন ১০০ দিনের কাজে নিযুক্ত কর্মচারী এখনও মার্চ মাসের বেতন পাননি। তারই প্রতিবাদে তাঁরা কর্মবিরতি পালন করছেন। এরপর কৈলাস মিশ্ররা কর্মচারীদের দাবি নিয়ে পুর আধিকারিকদের সঙ্গে কথা বলেন। কর্মচারীদের বেতন সংক্রান্ত সমস্যা ৭-১০ দিনের মধ্যে সমাধানের আশ্বাস দেন যুবনেতা। এরপর তাঁর আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেন চুক্তিভিত্তিক কর্মচারীরা। কৈলাস মিশ্র বলেন, সিপিএমের কিছু লোক চক্রান্ত করে চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বন্ধ করিয়েছে। কর্মচারীদের দাবির সঙ্গে সম্পূর্ণ সহমত। কিন্তু কর্মবিরতির জেরে পুর পরিষেবা ব্যাহত হচ্ছে। নিকাশি, জঞ্জাল সাফাই, জল সরবরাহের মতো জরুরি পরিষেবার কাজ ব্যাহত হচ্ছিল। আমরা পরিষেবা ব্যাহত হওয়ার বিরোধী। তাই মঙ্গলবার থেকে কর্মবিরতি উঠে যাচ্ছে। কাজে ফিরছেন কর্মচারীরা। তবে ন্যায্য দাবি আদায়ে তাঁদের আন্দোলনও চলবে। কর্মচারীদের কাজে ফেরা এবং পুর পরিষেবা স্বাভাবিক হতে চলার খবরে খুশি বালির বাসিন্দারা।

আরও পড়ুন- আইপিএলের আকাশে নতুন সূর্য বৈভব, টি-২০-তে তৈরি করলেন ইতিহাস

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোটের আবহে উত্তপ্ত হাড়োয়া! নৃশংস খুন তৃণমূল কর্মী

বাংলায় (West Bangal Election) ভোট ঘোষণা হওয়ার পরই হিংসা শুরু বিরোধীদের। বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় উদ্ধার...

চকলেটের প্রলোভন, তারপর মর্মান্তিক পরিণতি — নন্দগ্রামে চার বছরের শিশুহত্যায় গ্রেফতার প্রতিবেশী যুবক

বেটি বাঁচাও, বেটি পড়াও স্লোগান তোলা বিজেপিশাসিত রাজ্যেই চার বছরের শিশুকন্যাকে (Child Girl) চকোলেটের লোভ দেখিয়ে খুন। চাঞ্চল্য...

আইপিএলের আগেই বিরাট চমক, নিজস্ব স্টেডিয়াম বানাল শাহরুখের দল

আইপিএল শুরুর আগে বিরাট চমক দিল নাইট রাইডার্স। নিজস্ব স্টেডিয়াম বানিয়ে ফেলল শাহরুখ খানের দল। মার্কিন যুক্তরাষ্ট্রে (United...

ফের ভারত-পাকিস্তান পারমাণবিক সংঘাতের সম্ভাবনা! চাঞ্চল্যকর মার্কিন রিপোর্ট প্রকাশ্যে 

ভারত এবং পাকিস্তানের মধ্যে যে কোনও মুহূর্তে পারমাণবিক সংঘাত (India Pakistan Nuclear Conflict) তৈরি হতে পারে, সম্ভাবনার কথা...