Sunday, May 3, 2026

রাজ্যের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক গণমঞ্চের

Date:

Share post:

গত কয়েক মাসে মুর্শিদাবাদ ও মালদহ-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক উত্তেজনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাল গণমঞ্চ। তাদের অভিযোগ, বিজেপি ও সংঘ পরিবার পরিকল্পিতভাবে হিন্দু-মুসলমান বিভাজনের রাজনীতি করছে, যার লক্ষ্য ২০২৬ সালের নির্বাচনের আগে রাজ্যে অস্থিরতা সৃষ্টি।

গণমঞ্চ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যের সঙ্গে বৈষম্যমূলক আচরণ, প্রশাসনিক হস্তক্ষেপ এবং সাংবিধানিক সংকট তৈরির অভিযোগ তুলেছে। রাজ্যপাল ও কেন্দ্রীয় মন্ত্রীদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তারা দাবি জানিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে অপসারণ ও তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের। রাজ্যপাল সিভি আনন্দ বোসের অপসারণও চাওয়া হয়েছে। গণমঞ্চের বক্তব্য, সাম্প্রতিক অশান্তির পিছনে বহিরাগত চক্র ও ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ভূমিকা রয়েছে। সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধেও তারা কড়া অবস্থান নিয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানের প্রশংসা করেছে। মানবাধিকার ও মহিলা কমিশনের পক্ষপাতদুষ্ট আচরণ নিয়েও তীব্র সমালোচনা করেছে গণমঞ্চ। তাঁদের বার্তা, “বাংলার মাটিতে সম্প্রীতির বিজয় হবেই।”

আরও পড়ুন- বুধবার উদ্বোধন! দিঘায় চৈতন্যদেবের জগন্নাথ প্রেম-কথা শোনালেন মুখ্যমন্ত্রী

_

_

_

_

_

_

_

_

_

_

 

Related articles

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...

ফলাফল অসম বিধানসভা নির্বাচনের: হিমন্তের ‘ঘৃণা’য় রাশ টানার লড়াই বিরোধীদের

দেশের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে জোরালো আলোচনায় অসম। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘৃণা ভাষণের জেরে বাংলাদেশের কাছে...

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে...

ভোটগণনার আগের দিন অতিসক্রিয় NIA, মোথাবাড়ি কাণ্ডে এবার তলব তৃণমূল নেতাদের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা সোমবার। তার ঠিক ২৪ ঘণ্টা আগে মালদহে নজিরবিহীন পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা...
বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 294
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে