Thursday, May 14, 2026

দার্জিলিং-এ কোর কমিটি, তমলুকে জেলা সভাপতি ঘোষণা তৃণমূলের

Date:

Share post:

বীরভূম, উত্তর কলকাতার পরে এবার দার্জিলিং সমতল। কোর কমিটিতেই (core committee) আস্থা তৃণমূল কংগ্রেসের। নয় সদস্যের কোর কমিটি গঠন করে দার্জিলিং সমতলের দায়িত্ব তুলে দেওয়া হল দলে পক্ষ থেকে। এবার জেলার নেতৃত্ব পদকে ঢেলে সাজাতে দার্জিলিং জেলাকে দুটি ভাগে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল নেতৃত্ব। দার্জিলিং হিল সাংগঠনিক জেলার সভাপতির নাম আগেই ঘোষণা হয়েছিল। এবার প্রকাশ্যে এলো দার্জিলিং সমতলের (Darjeeling plains) জেলা সভাপতি ও কোর কমিটির নাম।

তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশে দার্জিলিং সমতলের (Darjeeling plain) জেলা সভাপতি হলেন সঞ্জয় টিবরেওয়াল। কোর কমিটির নয় সদস্য হলেন, গৌতম দেব, রঞ্জন সরকার, পাপিয়া ঘোষ, অরুণ ঘোষ, রমা রেশমি এক্কা, শঙ্কর মালাকার, জ্যোতি তিরকে, মহম্মদ আইনুল হক ও শোভা সুব্বা। সম্প্রতি কংগ্রেসে ইস্তফা দেওয়া বর্ষীয়ান নেতা শঙ্কর মালাকারকেও স্থান দেওয়া হয়েছে এই কমিটিতে।

আরও পড়ুন: বিজেপি-রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার: রাজপথে গর্জে উঠলন তৃণমূলের মহিলারা

দার্জিলিং সমতলের কমিটির পাশাপাশি শনিবার ঘোষণা করা হল পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলার জেলা সভাপতির নামও। সেক্ষেত্রে কোনও বদল হয়নি। অসিত বন্দ্যোপাধ্যায়ের উপরই আবার আস্থা রাখল দল। পূর্ব মেদিনীপুরের এই সাংগঠনিক জেলাটি তৃণমূলের কাছে রাজনৈতিকভাবে অন্য অনেক জেলার থেকে বেশি গুরুত্ব রাখে। সেক্ষেত্রে পুরোনো নেতৃত্বের হাতে দলের রাশ রাখাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...