Wednesday, May 6, 2026

সিলেক্ট কমিটির চাপ: ঘটা করে পেশ করা আয়কর বিল প্রত্যাহার কেন্দ্রের

Date:

Share post:

তৃতীয় বার ক্ষমতায় এসে কতটা বিভ্রান্ত ও দিকভ্রান্ত বিজেপি তা একাধিক আইন প্রণয়নের সময়েই প্রমাণিত হয়েছে। এবার দেশের প্রধান চালিকা শক্তি, অর্থনীতিতেই মুখ থুবড়ে পড়ার প্রমাণ মিলল আয়কর বিল বাতিল করার ঘোষণায়। ২০২৫ কেন্দ্রীয় বাজেটে (Union Budget 2025) যে আয়কর বিল পেশ করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman), সেই বিলকে বহু যুগের পরে বিরাট পরিবর্তনের প্রতীক হিসাবে তুলে ধরার চেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিন্তু তাতে এত সংশোধন প্রয়োজন হল, যে শেষমেশ সেই বিল বাতিল করল কেন্দ্রের বিজেপি সরকার। ১১ অগাস্ট নতুন আয়কর বিল (Income Tax Bill) সংসদে পেশ করার কথা জানায় অর্থমন্ত্রক (Ministry of Finance)।

আয়কর সংশোধনীর মাধ্যমে ১৯৬১ সালের আয়কর ব্যবস্থাকে বদলানোর চেষ্টা করেছিল বিজেপির সরকার। তবে সব ক্ষেত্রেই সংশোধন আনার ঘোষণা করে যেভাবে ব্যর্থ হয়েছে মোদি সরকার, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ১৩ ফেব্রুয়ারি লোকসভায় আয়কর বিল (Income Tax Bill) পেশ হওয়ার পরই বিপুল প্রশ্নের মুখে পড়ে কেন্দ্রের অর্থ মন্ত্রক। এরপরই ৩১ সদস্যের সিলেক্ট কমিটি (Select Committee) গঠন করে বিল সংশোধনীর জন্য পাঠানো হয়।

আরও পড়ুন: নিজভূমে পরবাসী! ঘরে ফিরছে বাংলার পরিযায়ী শ্রমিকরা, বাকিরা আতঙ্কের প্রহর গুণছে

অর্থ মন্ত্রকের সিলেক্ট কমিটির ৩১ সদস্যের মধ্যে এনডিএ জোটের ১৭ সদস্য ও বিরোধীদের ১৩ সদস্য ছিলেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পেশ করা আয়কর বিলের উপর ২৮৫টি সংশোধনের সুপারিশ করে সিলেক্ট কমিটি। সেই প্রস্তাবের ভিত্তিতেই নতুন আয়কর বিল সংসদে পেশ হবে ১১ অগাস্ট।

Related articles

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...

বিজেপিকে শুভেচ্ছা দেবের! কী জানিয়েছেন তৃণমূল সাংসদ

রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসছে বিজেপি (BJP)। চলছে পালাবদলের রাজনীতি। এর মধ্যেই তৃণমূল সাংসদ-অভিনেতা দেবের (MP-Actor Dev) একটি পোস্ট...

পুলিৎজারে লক্ষ্যভেদ ২ ভারতীয় সাংবাদিকের: স্বীকৃতি সাইবার জালিয়াতির রহস্যভেদের

ডিজিটাল নজরদারি ও সাইবার ক্রাইমের পর্দাফাঁস করে অস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার (Pulitzer Award) পেলেন দুই ভারতীয় সাংবাদিক...

রাজ্যে শান্তি ফেরানোর দাবি: মহাকরণে বিজেপি রাজ্য সভাপতি শমীক, পর্যবেক্ষক সুনীল

বাংলার নির্বাচন মানেই যে অশান্তির পরিবেশ তৈরি হওয়া, তা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।...