Wednesday, May 13, 2026

মোদি-শাহর উপস্থিতিতে দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশের

Date:

Share post:

দশমবারের জন্য বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার (Nitish Kumar)। পূর্ব নির্ধারিত সূচিমেনে বৃহস্পতিবার পাটনার গান্ধী ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narenda Modi) উপস্থিতিতে শপথ নেন নীতীশ। প্রথা মেনে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আরিফ মহম্মদ খান (Arif Md Khan)। ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা-সহ NDA শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। এদিন মন্ত্রী পদে শপথ নিয়েছেন মোট ২৬ জন। 

এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। ২৫ বছরে দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার। শপথগ্রহণের পর মঞ্চেই তাঁকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। নীতীশ কুমারের বিদায়ী সরকারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চোধরী ও বিজয় সিনহাই ফের এবার উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। একই সঙ্গে সম্রাট চৌধুরী বিহার বিজেপির সংসদীয় দলনেতা এবং বিজয় সিনহা উপদলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। 

এবার বিধানসভা নির্বাচনে এনডিএ পেয়েছে ২০২টি আসন। সেখানে BJP-র ঝুলিতে গিয়েছে ৮৯টি আসন। পাল্লা দিয়ে নীতীশের (Nitish Kumar) JDU জিতেছে ৮৫টি আসন। সেই কারণে মন্ত্রিত্বেও দাপট বজায় রেখেছে গেরুয়া শিবির। মন্ত্রিসভার ১৯ সদস্যের মধ্যে ১০ জনই বিজেপির। ১টি করে মন্ত্রক পেয়েছে চিরাগ পাসওয়ানের এলজেপি (আর), জিতন রাম মাঝির হাম ও উপেন্দ্র কুশওয়াহার আরএলএম। জেডিইউ-র মাত্র ৬ জন নেতা এদিন শপথ নিয়েছেন। মন্ত্রিসভায় একমাত্র সংখ্যালঘু মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জামা খান।
আরও খবররাজ্যপালের অধিকার নেই অনির্দিষ্টকালের জন্য বিল আটকে রাখার, সাফ জানালো সুপ্রিম কোর্ট

দশমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করে জাতীয় রাজনীতিতে নয়া ইতিহাস রচনা করলেন নীতীশ কুমার। প্রায় ২০ বছর ধরে মুখ্যমন্ত্রী পদে রয়েছেন তিনি। কখনও আরজেডি, কখনও এনডিএ-র সঙ্গে জোট করে ৯ বার মুখ্যমন্ত্রী হন। প্রথমবার সমতা পার্টির হয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে মাত্র ৭ দিন বিহারের ক্ষমতায় ছিলেন তিনি।

Related articles

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...