Friday, May 8, 2026

বিয়ে নিয়ে সমস্যা, নিজের ভ্লগে আত্মহত্যার ইঙ্গিত বিগ বস প্রতিযোগীর! 

Date:

Share post:

শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে, পরিবারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ার ভিডিও বার্তায় আত্মহত্যার ইঙ্গিত বিগ বস ১৭-র (Big Boss 17) বিতর্কিত ও সমালোচিত প্রতিযোগী অনুরাগ দোভালের (Anurag Dobhal)। পেশায় তিনি জনপ্রিয় ইউটিউবার। দু’ঘণ্টার বেশি সময় ধরে ভিডিও করে তিনি জানিয়েছেন ভিন যাতে তরুণীকে বিয়ে করায় বাবা মা ভাই অকথ্য অত্যাচার করছেন। তাঁর কথায়, “ওরা বাঁচতে দিচ্ছে না।” এরপরই তিনি আত্মহত্যার ইঙ্গিত দিয়েছেন। গোটা ভিডিও জুড়ে কথা কাটাকাটি ও অশান্তির টুকরো ভয়েস ক্লিপও শোনা গেছে।

UK07 রাইডার নামে পরিচিত ইউটিউবার সোশ্যাল মিডিয়ায় নিজের ছোটবেলা থেকে বিয়ে পরবর্তী নানা ঘটনার কথা শেয়ার করেছেন। তিনি জানান, ভিন জাতির মেয়ে হওয়ায় তাঁর স্ত্রীকে বাড়িতেও ঢুকতে দেয়নি বাবা-মা। একটা পর্যায়ে অশান্তি এতটাই চরমে পৌঁছয় যে তাঁর স্ত্রী রিতিকা চৌহানও স্বামীর পাশে থাকতে চাননি। অনুরাগের অভিযোগ, আত্মীয়দের সামনে তাঁকে চূড়ান্ত অপমান করেন বাবা-মা। বলেন, “আমরা ভালো না থাকলে তোকেও ভালো থাকতে দেব না।” ভিডিওর একেবারে শেষ অংশে স্ত্রীর উদ্দেশ্যও বার্তা দিয়েছেন ইউটিউবার। তিনি বলেন, “এই ভিডিওটার পর আমি গায়েব হয়ে যাব। আমি ৫ দিন কিছু খাইনি। আমি ঘুমোতে চাই। আমার মৃত্যুর দায় বাবা-মা-ভাই ও শ্রেয়ার।আমি জানি আমার মৃত্যুর পর বাবা-মা-ভাই অনেক মিথ্যে কথা বলবে। রিতিকা আমি তোমাকে ভালোবাসি। আমি ভেবেছিলাম তুমি আমার পাশে থাকবে, আমাকে বিশ্বাস করবে। তুমিও ওদের মিথ্যেকে বিশ্বাস করলে। আমি চলে যাওয়ার পর অনন্ত আমার হয়ে লড়াই কোরো।” গোটা ভিডিওতে তাঁর গলায় কান্নার ছাপ স্পষ্ট। অনুরাগের পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 

Related articles

সমাজমাধ্যমে শক্তি কাপুরের মৃত্যুর খবর! কড়া পদক্ষেপের পথে অভিনেতা

ফের বিনোদন জগতের বর্ষীয়ান এক অভিনেতার মৃত্যুর ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার সকালে হঠাৎ করে জানা যায় বলিউড...

মাধ্যমিক পরীক্ষায় সফলদের অভিনন্দন মমতা-অভিষেকের

পরীক্ষার ৮৪ দিনের মাথায় শুক্রবার প্রকাশিত হল এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik Exam Result)।  পাশের হার ৮৬.৮৩ শতাংশ।...

ইরান শীঘ্রই কোনও চুক্তিতে সম্মত না হলে কঠোর হামলা: যুদ্ধবিরতি লঙ্ঘন করে হুঙ্কার আমেরিকার

যুদ্ধবিরতি লঙ্ঘন। ফের যুদ্ধ শুরু আমেরিকা-ইরানের। দুই পক্ষই একে অপরের উদ্দেশে গোলাগুলি চলছে। হরমুজ প্রণালীর কাছেই এই সংঘাতের...

নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তুঙ্গে ব্রিগেডে

শনিবার বাংলায় প্রথমবার সরকার গড়তে চলেছে বিজেপি (BJP Oth Ceremony)। শপথ গ্রহণসভা ঘিরে এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। শপথ...