Wednesday, May 6, 2026

চুপিসারে বিয়ের পিঁড়িতে ‘বাঁকুড়া মিমস’ খ্যাত উন্মেষ 

Date:

Share post:

‘মালতি মাসি’কে মাইনে না দিতে পারার কথা ফলাও করে জানালেও, প্রিয় মানুষের সঙ্গে নতুন জীবন সফরের শুরুটা একেবারে চুপিসারে করলেন উন্মেষ গঙ্গোপাধ্যায় (Unmesh Ganguly)। রাজ্যে যখন নির্বাচনী আবহ, ভোটের ফলাফলের দিকে নজর সকলের, ঠিক তখনই চার চোখ শুভদৃষ্টি বিনিময় করেছে নিভৃতে। ‘ব্যাচেলর’ তকমা ঘুচিয়ে ভোট গণনার আগের রাতে (রবিবার) নাট্যকর্মী তথা অভিনেত্রী মধুবন্তী বন্দ্যোপাধ্যায়কে (Madhubanti Banerjee) বিয়ে করলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার উন্মেষ। নেটভুবনে ভাইরাল বিয়ের ছবি।

‘বাঁকুড়া মিমস’ খ্যাত অভিনেতা তাঁর একাধিক ভিডিও রিলসে মধুবন্তীকে সামনে এনেছিলেন। কিন্তু বিয়ের খবর কাকপক্ষীকেও টের পেতে দেননি। বঙ্গভোটের রেজাল্টের আবহে আচমকাই উন্মেষের বিয়ের খবরে তাজ্জব অনুরাগীরাও। তবে নবদম্পতিকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন সকলেই। বাংলায় যখন প্রায় দেড় যুগের সরকারের অবসান ঘটিয়ে পরিবর্তনের হাওয়া, ঠিক তখন দীর্ঘদিনের বন্ধু, সহকর্মীর সঙ্গেই জীবনের নতুন ইনিংস শুরু করেছেন উন্মেষ। ইতিমধ্যেই ইনফ্লুয়েন্সারের বিয়ের অনুষ্ঠানের একগুচ্ছ ছবি প্রকাশ্যে এসেছে। ‘ঘোতন’কে নিয়ে অনেকে মজাচ্ছলে বলছেন, ‘ভোটের রেজাল্ট নিয়ে টেনশন না করে উন্মেষদা তো জীবনের রেজাল্টই বের করে ফেললেন!’ যুগলের ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। উন্মেষ জানিয়েছেন, নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের অনেক আগেই বিয়ের দিন ঠিক হয়ে গিয়েছিল। কলকাতায় বিবাহ পর্ব সম্পন্ন করে আপাতত স্ত্রীকে নিয়ে বাঁকুড়াতে পরিবারের সঙ্গে রয়েছেন কনটেন্ট ক্রিয়েটার।

Related articles

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...

‘পদত্যাগ করুন পিয়া’, ইমপা সভাপতির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পরিবর্তনের পক্ষে প্রযোজকরা!

বাংলার রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন হতেই টালিগঞ্জের স্টুডিওপাড়ায় এসে পড়ল তার ঝাপটা। লাইট -ক্যামেরা- অ্যাকশন জগতের ক্ষমতার অলিন্দেও এবার...

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...