Wednesday, May 6, 2026

ভোট মিটতেই নানুরে খুন তৃণমূল কর্মী: অশান্তিতে খুন বিজেপি কর্মীও!

Date:

Share post:

প্রথমবার নির্বাচনে বাংলায় ক্ষমতায় আসার পর সোমবার দিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্তা দিয়েছিলেন বাংলায় হিংসার রাজনীতি তিনি মুছে দেবেন। নির্বাচন (West Bengal assembly election) ঘিরে সেই অশান্তিই শুরু করে দিলেন বিজেপি নেতা-কর্মীরা। সোমবারই বেলেঘাটায় খুন এক তৃণমূল কর্মী। মঙ্গলবার বীরভূমের নানুরে (Nanoor) খুন তৃণমূল বুথ সভাপতি। এর পাশাপাশি রাজ্যের একাধিক জায়গায় দুষ্কৃতী তাণ্ডব চালায় বিজেপি কর্মীরা। তার জেরে খুন হতে হল দুই বিজেপি কর্মীকেও।

মঙ্গলবার দুপুরে নানুরের সন্তোষপুর গ্রামে তৃণমূলের দুই কর্মীর উপর স্থানীয় বিজেপি কর্মীদের চড়াও হওয়ার অভিযোগ। তৃণমূল বুথ সভাপতি আবির শেখ ও আরেক কর্মী চাঁদু শেখ মঙ্গলবার দুপুরে যখন ওরা বাড়ি ফিরছিল সেই সময় বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা (BJP goons) তাদেরকে ঘিরে ধরে ব্যাপক মারধর করে। ধারালো অস্ত্র দিয়ে গলার নিচে কোপ দেওয়া হয়। তাতেই ঘটনাস্থলে আবির শেখের মৃত্যু (murder) হয়। গুরুতর আহত অবস্থায় চাঁদু শেখকে ভর্তি করা হয় বোলপুর হাসপাতালে। তৃণমূলের দাবি, রাত থেকে বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের হুমকি দেওয়া চলছে। মহিলাদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করার হুমকি আসছে। মঙ্গলবার তৃণমূলের দুই কর্মীর উপর হামলা চালাতে দুপক্ষের সংঘর্ষ হয়। তাতে এক বিজেপি কর্মীও আহত হয়ে ভর্তি হাসপাতালে।

অন্যদিকে, হাওড়ায় মঙ্গলবার আক্রান্ত প্রাক্তন মেয়র পারিষদ শ্যামল মিত্র। মঙ্গলবার সকালে হাওড়ায় তাঁর বাড়ির সামনেই কয়েকজন উন্মত্ত বিজেপি কর্মী (BJP goons) হঠাৎই ঘিরে ধরে। তিনি কিছু বুঝে ওঠার আগেই তাঁর ওপর এলোপাথাড়ি হামলা শুরু হয়। তাঁর কলার ধরে তাঁকে কিল, চড়, ঘুষি মারতে থাকে হামলাকারীরা। ধস্তাধস্তিতে তাঁর গেঞ্জি ছিঁড়ে যায়। মুখ ফেটে রক্ত বের হতে থাকে। পরে আশপাশের কয়েকজন ছুটে এসে তাঁকে হামলাকারীদের হাত থেকে উদ্ধার করেন। আক্রান্ত তৃণমূলের নেতা শ্যামল মিত্র বলেন, বহিরাগত বিজেপির গুন্ডারা এই হামলা চালিয়েছে। আমি পুলিশে অভিযোগ দায়ের করেছি। এই ঘটনার পর আমরা সবাই আতঙ্কিত।

বিজেপি কর্মীদের এই উন্মত্ত হামলা থেকে রক্ষা পাননি তৃণমূলের জয়ী প্রার্থীরাও। উত্তর চব্বিশ পরগণার স্বরূপনগর থেকে জয়ী তৃণমূল প্রার্থী বীণা মণ্ডল। মঙ্গলবার বিকেলে তার বাড়ির সামনে কয়েকশো কর্মী সমর্থক গালিগালাজ করতে থাকে এমনকি বাড়ি এবং বিনা মণ্ডলে গাড়ি ভাঙচুর করে। ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। তাদের সামনেও তৃণমূল বিজয়ী প্রার্থীকে গালিগালাজ করা হয়, অভিযোগ বিজয়ী তৃণমূল প্রার্থী বীণার।

আরও পড়ুন : ভোটে জিতেই বহিরাগত ঢুকিয়ে সন্ত্রাস! বেলেঘাটায় তৃণমূল কর্মী খুনে সরব কুণাল

আবার জয়ের পরই উচ্ছ্বাসের যে নমুনা জেলায় জেলায় দেখিয়েছে বিজেপি কর্মীরা তাতে মৃত্যু হয়েছে দুই বিজেপি কর্মীরও। হাওড়ার উদয়নারায়ণপুরে সোমবার রাতে বিজয়মিছিল ও পিকনিকে গিয়ে মৃত্যু হল বিজেপি কর্মী যাদব বরের। এই ঘটনায় বিজেপি স্থানীয় তৃণমূল কর্মীদের উপর দোষ চাপানোর চেষ্টা করে। তবে স্থানীয় বিজেপির একাংশের দাবি, বিজেপির আদি নব্যের দ্বন্দ্বে এই খুনের ঘটনা ঘটে। ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। যদিও তার সঙ্গে রাজনীতির যোগ নেই।

ভোটের পরে বিজয় মিছিল বন্ধ রাখার নির্দেশ ছিল নির্বাচন কমিশনের (ECI)। এবার সেই বিজয় মিছিল থেকে উত্তেজনা নিউটাউনের বালিগুড়িতে। অভিযোগ মঙ্গলবার বিজেপি বিজয় মিছিল বের করলে, তাতে একদল দুষ্কৃতী চড়াও হয়। হামলায় মধু মণ্ডল নামে  এক বিজেপি সমর্থক আহত হন বলে অভিযোগ। পরে তাঁর মৃত্যু হয়। দেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার পরই স্লোগান দিয়ে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা স্থানীয় তৃণমূল কর্মীদের বাড়িতে ভাঙচুর চালাতে শুরু করে। তৃণমূলের দিকে অভিযোগ তোলে বিজেপি। যদিও তৃণমূলের দাবি, ওই এলাকায় তাদের কোনও কর্মী ছিল না।

Related articles

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...

‘পদত্যাগ করুন পিয়া’, ইমপা সভাপতির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পরিবর্তনের পক্ষে প্রযোজকরা!

বাংলার রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন হতেই টালিগঞ্জের স্টুডিওপাড়ায় এসে পড়ল তার ঝাপটা। লাইট -ক্যামেরা- অ্যাকশন জগতের ক্ষমতার অলিন্দেও এবার...

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...