Friday, May 8, 2026

ব্রিগেডে নয়া মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে যানজটের আশঙ্কা: নির্দেশিকা জারি পুলিশের

Date:

Share post:

শনিবার ব্রিগেডে অনুষ্ঠিত হতে চলেছে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ সভা। নিরাপত্তা নিশ্চিত করতে ও যান চলাচল নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে রেড রোড ও সংলগ্ন এলাকা। যান চলাচল স্বাভাবিক রাখতে শুক্রবার রাতেই বিশেষ নির্দেশিকা জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। ইতিমধ্যে রাজ্যে এসে পৌঁছেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠানে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিজেপি শাসিত বহু রাজ্যের মুখ্যমন্ত্রী।

পুলিশি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার ভোর থেকেই শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় সাধারণ যান চলাচলে রাশ টানা হবে। মূলত যে রাস্তাগুলিতে যানজটের সম্ভাবনা আছে সেগুলি হলো, এসপ্ল্যানেড র‍্যাম্প, কেপি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ ও কুইনসওয়ে। পুলিশ সূত্রের খবর, ভিআইপি মুভমেন্ট এবং ভিড়ের চাপ সামলাতে পরিস্থিতির ওপর নির্ভর করে তাৎক্ষণিকভাবে আরও কিছু রাস্তা বন্ধ বা ঘুরিয়ে দেওয়া হতে পারে। আরও পড়ুন: নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তুঙ্গে ব্রিগেডে

শনিবার ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতায় মালবাহী গাড়ি ঢোকা নিষিদ্ধ করা হয়েছে। তবে সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখে কয়েকটি জরুরি পরিষেবাকে এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে। ছাড় থাকবে এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়াম পণ্য, অক্সিজেন, শাক-সবজি, মাছ, দুধ, ফল এবং জীবনদায়ী ওষুধবাহী গাড়ির ক্ষেত্রে কোনো বাধা থাকবে না।

নিরাপত্তার স্বার্থে ব্রিগেডের পার্শ্ববর্তী এলাকায় পার্কিংয়ের ওপর কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিশেষত— ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকা, এজেসি বোস রোড থেকে হেস্টিংস ক্রসিং, ক্যাথিড্রাল রোড ও খিদিরপুর রোড নো-পার্কিং জোন করা হচ্ছে। শপথগ্রহণ অনুষ্ঠানে বিপুল জনসমাগমের সম্ভাবনা থাকায় সাধারণ যাত্রীদের দুর্ভোগ কমাতে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। লালবাজারের পক্ষ থেকে জানানো হয়েছে, যানজট এড়াতে পর্যাপ্ত পুলিশকর্মী রাস্তায় মোতায়েন থাকবেন। তবে জরুরি প্রয়োজন ছাড়া শনিবার দুপুরে সেন্ট্রাল অ্যাভিনিউ বা রেড রোড এড়িয়ে চলাই শ্রেয় বলে মনে করছেন ট্রাফিক আধিকারিকরা।

Related articles

ফলতা বিধানসভা পুনর্নির্বাচনে নতুন সাধারণ পর্যবেক্ষক ও ব্যয় পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

বাংলায় দুদফায় নির্বাচন হয়ে, ফলও প্রকাশিত। রাজ্যে পট পরিবর্তন। কিন্তু এখনও একটি কেন্দ্রের নির্বাচন বাকি। কারণ, দ্বিতীয় দফায়...

চোটের জন্য খেলেছেন না আইপিএলে, মাঠের বাইরে নয়া নজির ধোনির

চোটের জন্য আইপিএলে মাঠে নামতেই পারছেন না মহেন্দ্র সিং ধোনির(MS Dhoni)। কিন্তু মাঠের বাইরে নয়া নজির গড়লেন মাহি।...

হাই মাদ্রাসা আলিম ও ফাজিলের ফল প্রকাশ, শুভেচ্ছা মমতা-অভিষেকের

পরীক্ষা শেষ হওয়ার ঠিক ৮৩ দিনের মাথায় প্রকাশিত হলো হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফলাফল। এবারেও সাফল্যের...

বিধানসভার ভোলবদল: গেরুয়া আলোয় সাজছে ভবন, খোলা হয়েছে বিদায়ীদের নামের ফলক

১৫ বছর পরে রাজ্য রাজনীতিতে পট পরিবর্তন। আর তার জেরেই ভোলবদল বিধানসভা ভবনের (West Bengal Assembly)! গেরুয়া আলোয়...