Tuesday, May 12, 2026

হাওড়ার তৃণমূল নেতার বাড়িতে ‘গোপন সুড়ঙ্গ’! ‘ডন’ শামিমের খোঁজে তল্লাশি

Date:

Share post:

হাওড়ার দাপুটে তৃণমূল নেতা (TMC Leader) শামিম আহমেদ (Shamim Ahmed) ওরফে ‘বড়ে’-র বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে চোখ কপালে উঠল পুলিশ আধিকারিকদের। বাড়ির নীচে সুড়ঙ্গ, তার শেষে বিলাসবহুল গুপ্ত ঘর। সেখান থেকেই সিসিটিভির মাধ্যমে গোটা বাড়িতে চালানো হত নজরদারি। শাসকদলের নেতার এমন এলাহি সাম্রাজ্যের হদিশ মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে শামিমের বিরুদ্ধে।

তদন্তকারীরা জানান, শামিমের বাড়ির নীচে তৈরি করা হয়েছে একটি গোপন সুড়ঙ্গ। সেটি পার হলেই চোখে পড়ে একটি বিশালাকার দরজা, যার নেমপ্লেটে লেখা শামিম আহমেদের নাম। ঘরের ভেতরে রয়েছে বহুমূল্য আসবাবপত্র ও আধুনিক প্রযুক্তি। স্থানীয় সূত্রে জানা গেছে, এককালে শপিংমলে সামান্য কর্মী ছিল শামিম। বর্তমানে ৩৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের স্বামী এবং মধ্য হাওড়ার প্রভাবশালী নেতা। প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শামিমকে এলাকার একাংশ ‘ডন’ হিসেবেই চেনে। রামনবমীর অশান্তির ঘটনায় এনআইএ (NIA) এর আগেও তাঁকে গ্রেফতার করেছিল। নির্বাচন পরবর্তী হিংসায় চওড়া বস্তি এলাকায় বোমাবাজি ও গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে তাঁর। বিজেপির অভিযোগ, শামিমের মদতেই এলাকায় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পুলিশ কয়েকজনকে আটক করলেও ঘটনার মূল চক্রী শামিম বর্তমানে ফেরার। আরও পড়ুন: বিহারে ব্যাঙ্কের ATM-এ রমরমিয়ে চলছে সেলুন!

Related articles

মুখ্যমন্ত্রী পদে শপথ হিমন্ত বিশ্বশর্মার: মন্ত্রিত্ব জোট বিধায়কদের

বিধানসভা নির্বাচনে ৩৮ শতাংশ ভোট নিয়ে ফের একবার অসমের ক্ষমতায় এনডিএ জোটের সরকার। ফের একবার মুখ্যমন্ত্রীর পদে হিমন্ত...

রাজনীতি মুক্ত ময়দান, দায়িত্ব নিয়েই মেসি কাণ্ডের তদন্ত কী বললেন নিশীথ?

সোমবারই রাজ্যের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। মঙ্গলবার থেকেই কাজ শুরু করে দিলেন রাজ্যের নয়া ক্রীড়া...

বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগে কড়া পদক্ষেপ, সাসপেন্ড বারুইপুর থানার IC-SI

বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ। কড়া পদক্ষেপ রাজ্য পুলিশের (State Police)। সাসপেন্ড দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর (Baruipur) থানার ভারপ্রাপ্ত...

ভিনেশের প্রতি বৈশষ্যমূলক আচরণ, ফেডারেশনকে কড়া চ্যালেঞ্জ সাক্ষীর

প্রত্যাবর্তনের পথে প্রতি পদে বাধা পেতে হচ্ছে ভিনেশ ফোগাটকে (Vinesh Phogat)। সৌজন্যে ভারতীয় কুস্তি ফেডারেশন। নিয়মের বেড়াজালে আটকে...