Site Logo

অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি খারিজ, রাজ্যকে কী নির্দেশ আদালতের

EBBS Desk··1 min read
অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি খারিজ, রাজ্যকে কী নির্দেশ আদালতের

অভিষেকের (Abhishek Banerjee) বিরূদ্ধে দায়ের হওয়া সব মামলা থেকে সার্বিক রক্ষাকবচ (Blanket Protection)-এর আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের (Kolkata Hight Court) বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানিতে আবেদন মঞ্জুর হয়নি। আদালত জানিয়েছে, প্রতিটি মামলার ধরন আলাদা, তাই একসঙ্গে সব মামলার ক্ষেত্রে এমন ঢালাও অন্তর্বর্তী আইনি সুরক্ষ দেওয়া সম্ভব নয়।
তবে, হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে—পরবর্তী শুনানির আগে পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলিতে কোনও পদক্ষেপ নিলে আদালতকে জানানোর নির্দেশ দিয়েছে।

Sponsored

Sranchi In Article

শুনানি চলাকালীন বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তোলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো ইতিমতেই সুরক্ষাকবচ রয়েছে, তাহলে ফের এই আবেদনের কারণ কী?"
জবাবে অভিষেকের আইনজীবী আইনজীবী কপিল সিব্বল সওয়াল করেন,
"আমার মক্কেলের কাছে একটি নির্দিষ্ট মামলার ক্ষেত্রে (ডিজে বিতর্ক সংক্রান্ত মন্তব্য) রক্ষাকবচ রয়েছে। কিন্তু আমি রাজ্যজুড়ে দায়ের হওয়া সমস্ত মামলার ক্ষেত্রে 'ব্ল্যাঙ্কেট প্রোটেকশন' চাইছি। বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী যখন এই ধরনের ব্ল্যাঙ্কেট প্রোটেকশন পেয়েছিলেন, তাহলে একই আইনি আবেদন এখানে কেন প্রযোজ্য হবে না?"
আইনজীবী সিব্বলের এই বক্তব্যের প্রেক্ষিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন,
"এক একটি অভিযোগের চরিত্র এক এক রকম। শিলিগুড়িতে দায়ের হওয়া অভিযোগের সাথে ভবানীপুরের অভিযোগ সম্পূর্ণ ভিন্ন। সব ক্ষেত্রে একইভাবে ঢালাও সুরক্ষাকবচ দিলে তদন্ত প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। তাছাড়া শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও সব মামলার জন্য ঢালাও ব্ল্যাঙ্কেট প্রোটেকশন ছিল না, নির্দিষ্ট কিছু মামলায় পৃথকভাবে অন্তর্বর্তী সুরক্ষা বা আগাম জামিন দেওয়া হয়েছিল।"
রাজ্যের অবস্থান ও পরবর্তী পদক্ষেপ

মামলার শুনানিতে উপস্থিত রাজ্যের আইনজীবী এস ভি রাজু বিষয়টি নিয়ে বিশদে বক্তব্য পেশ করার জন্য কিছুটা সময় চান। আদালত সেই আবেদন মেনে নিয়ে আগামী ৩০ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। ততদিন পর্যন্ত অভিষেকের বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া হলে তা হাইকোর্টকে জানাতে বাধ্য থাকবে রাজ্য সরকার।
এই মামলার পরবর্তী শুনানি ৩০ জুলাই।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

এক ধাক্কায় কত বাড়ল সোনার দর! দেখে নিন এক নজরে
শিরোনাম

এক ধাক্কায় কত বাড়ল সোনার দর! দেখে নিন এক নজরে

Just now

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
শিরোনাম

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ

1h ago

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
শিরোনাম

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী

1h ago

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
শিরোনাম

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের

3h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
শিরোনাম

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের

4h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
শিরোনাম

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের

19h ago

More from শিরোনাম

View All →