Sunday, June 7, 2026

শীঘ্রই হাসপাতাল থেকে ছুটি পেতে চলেছে পোলবা পুলকার দুর্ঘটনায় জখম দিব্যাংশু

Date:

Share post:

আগামিকাল, বুধবার বিকেলে ছুটি পেতে পারে পোলবার পুলকার দুর্ঘটনা কাণ্ডে গুরুতর জখম হওয়া দিব্যাংশু ভকত। এখন সে অনেকটাই সুস্থ বলে মনে করছেন চিকিৎসকরা। আর যদি একান্তই বুধবার ছাড়া সম্ভব না হয়, সেক্ষেত্রে বৃহস্পতিবার ছুটি দেওয়া হবে তাকে। এসএসকেএম হাসপাতাল সূত্রে এমনটাই জানা গিয়েছে।

সূত্রের খবর, বুধ-বৃহস্পতিবারের মধ্যে তার বিভিন্ন অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ হচ্ছে। ফলে ছুটি দিতে সমস্যা হওয়ার কথা নয়। আজ মঙ্গলবার তার মস্তিষ্কের সিটি স্ক্যান হবে, কালচার রিপোর্টের জন্যও পাঠানো হবে কফ। করা হবে বুকের এক্স-রে। কালচার রিপোর্ট আসতে সময় লাগবে। সব ঠিক থাকলে ছুটি দেওয়ার জন্য ততদিন আর অপেক্ষা করবে না হাসপাতাল।

হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে, রবিবার দিব্যাংশকে ট্রমা কেয়ারের আইসিইউ থেকে ১০ তলার ১২ নম্বর জেনারেল বেডে পাঠানো হয়েছে। সঙ্গে তার মা ও দিদা রয়েছে। এখন সে স্বাভাবিক কথাবার্তা বলছে। খাওয়াদাওয়াও অনেকটাই স্বাভাবিক। তাই বাড়ি পাঠানোর সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

Related articles

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...