Saturday, June 27, 2026

কিটের গুণমান খারাপ, ত্রুটিপূর্ণ, রাজ্যের অভিযোগ মানলো নাইসেড, ICMR

Date:

Share post:

বাংলায় যথেষ্ট পরিমাণ টেস্ট হচ্ছে না বলে জোর গলায় অভিযোগ এনেছে কেন্দ্র এবং কেন্দ্রের শাসক দল৷ বলা হচ্ছে, কেন্দ্র যথেষ্ট পরিমান কিট পাঠালেও তা ব্যবহার করছে না রাজ্য৷

এই অভিযোগের উত্তরে রাজ্যের তরফে পাল্টা অভিযোগ, কেন্দ্রের তরফে ত্রুটিপূর্ণ কিট সরবরাহ করা হয়েছে, এই কিট টেস্টের অযোগ্য৷

রাজ্যের আনা এই গুরুতর অভিযোগ মেনে নিলো নাইসেড৷ রাজ্যের অভিযোগ ছিল ICMR-নাইসেডের বিরুদ্ধেই৷ কিটের মান খারাপ হওয়ায় পরীক্ষা করার পর বহুক্ষণ অপেক্ষা করতে হচ্ছিল ফলাফলের জন্য, এটাই ছিল রাজ্যের পক্ষ থেকে মূল অভিযোগ ৷

নাইসেড জানিয়েছে কিটের গুণমান খারাপ হওয়া দুর্ভাগ্যজনক৷ NIV পুণে, নাইসেডের যৌথ উদ্যোগে কিট তৈরি হয়েছিল৷ আক্রান্তের সংখ্যা বাড়ায় কিট যোগানে সমস্যাও তৈরি হয়েছে৷ বেসরকারি সংস্থার থেকে কিট কেনা শুরু করে ICMR ৷

রাজ্যের অভিযোগ মেনে নিয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ICMR-ও৷

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...