Saturday, June 13, 2026

করোনা উপসর্গ থাকলে আসতে হবে না ডেরায়, নির্দেশ মাওবাদীদের!

Date:

Share post:

কোনও রকম সর্দি, কাশি, জ্বর হলে শিবিরে আসা বারণ। আবার ডেরায় থাকাকালীন যদি কারোর এই উপসর্গ দেখা দেয় তাহলে তাকে তখনই ডেরা ছাড়তে হবে। করোনা রুখতে এবার সদস্যদের এমনিই নির্দেশ দিলেন মাওবাদী নেতারা।
সংগঠনে যাতে কোনওভাবেই মারণ ভাইরাস প্রভাব বাড়াতে না পারে তার জন্য চূড়ান্ত সতর্কতা নিচ্ছেন মাওবাদী নেতারা।
ইতিমধ্যেই ছত্তীসগড়ের বস্তারে মাওবাদী শিবির ছেড়ে যেতে হয়েছে বেশ কয়েকজনকে। রাজ্য পুলিশের দাবি, মাওবাদীদের বিভিন্ন শিবিরেই এখন চূড়ান্ত সতর্কতা নেওয়া হচ্ছে।
কারও শরীরে করোনার উপসর্গ থাকলেই তাঁকে শিবির ছাড়তে বলছেন কমান্ডাররা। ছত্তীসগঢ়ের বস্তার ডিভিশনে মাওবাদী দলের সদস্যদের শিবির ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি রাজ্য পুলিশের।

সম্প্রতি এক মহিলা মাওবাদী সদস্য শিবির ছেড়ে ছত্তীসগড়ের বীজাপুর জেলার গ্রামে ফিরেছেন। কারণ ওই মহিলার করোনার উপসর্গ দেখা দিয়েছে।

সংগঠনের সদস্যরাই ওই মহিলাকে শিবির ছেড়ে যেতে বলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোডাকপল থানা এলাকার পেডাকবলি গ্রামের কাছে জঙ্গল থেকে সুমিত্রা চেপা নামে ওই মাওবাদী সদস্যকে আটক করে পুলিশ।

ইতিমধ্যেই সুমিত্রা চেপা নামে ওই মাওবাদী নেত্রীর করোনা পরীক্ষা করানোর ব্যবস্থা করেছে পুলিশ।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...