Saturday, June 20, 2026

বাগানের সেই ‘বাবলা দে’ নাইজেরিয়ায় মারা গেলেন

Date:

Share post:

মনে আছে ময়দানের ‘বাবলা দে’কে? কোচ অমল দত্তর দেওয়া নাম। সেই নাইরেজিয়ান তারকা নাইজেরিয়ার আজিবাদে বাবলাদে মারা গেলেন।

শুক্রবার মাত্র ৪৮ বছর বয়সে। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। সবুজ মেরুণের এই কৃতী ইবাদানের কলেজ হাসপাতালে মারা যান। খেলেছেন সুব্রত ভট্টাচার্যর কোচিংয়েও। তাঁর স্মৃতিচারণ, মাথা পরিষ্কার ছিল আর দারুন টিমম্যান ছিল। সারা মাঠ জুড়ে খেলতেন। তিনি খেলা মানে গোলকিপার অনেকটাই নিশ্চিত। বাগানের গোলরক্ষক বিভাস দে মনে করে বলছেন, বড় ম্যাচে তাঁর গোলও ছিল। অমল দত্তর প্রিয় ছিলেন।

সুপার ঈগলের সদস্য। নয়ের দশক জুড়ে বাবলাদে খেলেছেন দক্ষিণ কোরিয়া, অস্ট্রিয়া, নাইজেরিয়া, সেনেগালে। মোহনবাগানে খেলে অবসর নেন। চিমার মাধ্যমে এসেছিলেন। অসাধারণ ট্যাকলিং করতেন।

আরও পড়ুন- পর্তুগালের জার্সিতে “সেঞ্চুরি” হাঁকালেন রোনাল্ডো! CR-7 ইউরোপে একাই ১০০

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...