Monday, June 8, 2026

আইপিএল অভিষেকেই নজর কাড়লেন শ্রমিকের কাজ করা রবি বিষ্ণোই

Date:

Share post:

অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করেছেন রবি বিষ্ণোই। স্বাভাবিকভাবেই এবারের আইপিএলের বড় মঞ্চে প্রথম ম্যাচেই তিনি নিজেকে প্রমাণ করেছেন । তিনি খেলছেন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে। দলের কোচ কিংবদন্তী বোলার অনিল কুম্বলে। তাঁর প্রশিক্ষণে রবি নিজের বোলিংয়ে আরও বেশি বৈচিত্র এনে নিজেকে কার্যকরী বোলার হিসেবে মেলে ধরেছেন।

আরও পড়ুন- মোদি সরকারের পক্ষ নিয়ে রাজ্য সরকারকে বেনজির আক্রমণ রাজ্যপালের
দল সুপার ওভারে হারলেও, আইপিএলের অভিষেক ম্যাচেই দুরন্ত পারফরমেন্স করলেন। তার ভেলকির জাদু নজর কেড়েছে সকলের।
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে দুরন্ত পারফরমেন্সের সৌজন্যে আইপিএল নিলামে তাকে ২ কোটি টাকায় দলে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব।

কিন্তু পাঞ্জাব কর্তৃপক্ষ ও কোচ অনিল কুম্বলে ভরসা দেখান রবির উপর। প্রথম ম্যাচেই তাকে দলে সুযোগ দেওয়া হয়। আর দল যে তার উপর আস্থা রেখে ভুল করেনি, তা পারফর্ম করে প্রমাণ করে দেন রবি বিষ্ণোই। দিল্লির মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে বল করে ৪ ওভারে মাত্র ২২ রান দেন তিনি। সঙ্গে নেন একটি উইকেও।
শুধু কুম্বলেই নয়, রবি বিষ্ণোইয়ের বলের প্রশাংসা করেছেন সকলেই। আগামী দিনের ভারতীয় তারকা হওয়ার সবরকম গুণ তার মধ্যে রয়েছে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আরও পড়ুন- অত্যাবশ্যক আইনে সংশোধন কি আমজনতার বড় বিপর্যয় ডেকে আনছে?
ক্রিকেটার হওয়ার জন্য একসময় ক্রিকেট অ্যাকাডেমিতেই শ্রমিকের কাজ করেছিলেন রবি বিষ্ণোই। তার বয়স তখন মাত্র ১২। পরে সেই ক্রিকেট অ্যাকাডেমিতেই খেলার সুযোগ পান রাজস্থান থেকে উঠে আসা এই তরুণ স্পিনার। পরবর্তী কালে নানা স্তরে ক্রিকেট খেলে নিজের জাত চেনাতে শুরু করেন রবি।

Related articles

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...