Sunday, April 26, 2026

নির্যাতিতার পরিবারকে ‘সাবধান’ করে নিজের গ্রামেই ‘ভিলেন’ হয়ে গেলেন প্রবীণ কুমার

Date:

Share post:

রাজস্থানে প্রবীণ কুমারের বাড়ির সামনে জঞ্জাল ফেলে দিয়ে গেল স্থানীয়রা। শান্ত-শিষ্ট-নিরীহ ছেলে এখন নিজের গ্রামেই ‘ভিলেন’। এতদিনে প্রবীণ কুমার লক্সকর এই নামটার সঙ্গে পরিচয় হয়ে গিয়েছে দেশবাসীর। এখন কার্যত যে কারণে উত্তাল গোটা দেশ তা হল উত্তপ্রদেশের হাথরাসে ১৯ বছর বয়সী এক দলিত তরুণীকে গণধর্ষণ। শুধু তাই নয় তাঁকে নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে। ১৫ দিনের কঠিন লড়াইয়ের পর তাঁকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে। তারপর পরিবারের অভিযোগ, তাঁদের মেয়ের মৃত্যুর পর শেষ দেখাটুকুও দেখতে পাননি তাঁরা। উপরন্তু তাঁদের মেয়েকে সেখানকার পুলিশ প্রশাসন দেহটি গমের ক্ষেতে নিয়ে গিয়ে স্যানিটাইজার-কেরোসিন সহ গাছের ডালপালা দিয়ে পুড়িয়ে দেয়।

ঠিক সেই সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে জেলা শাসক প্রবীণ কুমার লক্সকর একেবারে ‘ভিলেন’ সেজে নির্যাতিতার পরিবারকে ঠান্ডা গলায় বলেছেন, ‘‘অর্ধেক মিডিয়া চলে গিয়েছে। বাকি অর্ধেক কাল চলে যাবে। শুধু আমরাই থাকব। বয়ান বদলাবেন কি না সেটা আপনাদের ব্যাপার।’’

নির্যাতিতার পরিবারের প্রতি এই বাক্যগুলির ‘জন্মদাতা’ প্রবীণ কুমার লক্সকর রাজস্থানের জয়পুরের আদি বাসিন্দা। উত্তরপ্রদেশের বিভিন্ন জেলা ঘুরে ২০১৯ সালে তিনি হাথরাসের জেলাশাসকের দায়িত্ব পান। ২০০২-এ স্নাতক। ইতিহাসে স্নাতকোত্তর। তারপর ২০০৫ থেকে শিক্ষকতা করেছেন প্রবীণ। রাজসমন্দ জেলায় শিক্ষকতা করার সময়ই আইএএস পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন। দূরশিক্ষায় হিন্দিতে স্নাতকোত্তরও করেন। আইএএস হওয়ার সর্বভারতীয় পরীক্ষায় দেশের মধ্যে ১১৬ র‍্যাঙ্ক করেছিলেন তিনি। আইএএস পাশ করার আগেই বিয়ে সেরেছিলেন প্রবীণ। এক সন্তানের পিতা প্রবীণ ২০১২ সালের ব্যাচের আইএএস অফিসার হিসাবে কাজে যোগ দেন। ২০১৩-তে রায়বরেলীতে তাঁর প্রশিক্ষণ শুরু হয়। প্রথম পোস্টিং ২০১৪-র অগাস্টে উত্তরপ্রদেশের আলিগড়ে। সেখানে যুগ্ম ম্যাজিস্ট্রেট হিসাবে কাজ শুরু করেন। ২০১৬ পর্যন্ত সেই পদেই ছিলেন। ২০১৬-র এপ্রিলে হন ললিতপুরের চিফ ডেভেলপমেন্ট অফিসার হিসেবে দু’বছর কাজ করেন। এরপর লখনউয়ে বদলি হয় তাঁর। পঞ্চায়েত রাজের বিশেষ সচিব হিসেবে এক বছর কাজ করার পরেই ২০১৯-এর মার্চ মাসে হাথরাসের জেলাশাসক হিসেবে নিযুক্ত হন তিনি।

জেলাশাসক হওয়ার দেড় বছরের মাথাতেই তাঁর ভূমিকা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন।

আরও পড়ুন-অবশেষে চাপের কাছে নতিস্বীকার, হাথরাসকাণ্ডে CBI তদন্তের নির্দেশ যোগীর

Related articles

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...